জলসায় আসছে ভূতের গল্প! চুনি পান্নার পরে আবার আসছে ভৌতিক গল্প! জানেন নাকি কে কে থাকছেন তাতে?

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) প্রেমিক মানুষদের জন্য এইবার এলো বিরাট সুখবর। বহুদিন ধরে সেই একই ফ্যামিলি ড্রামা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন দর্শক মহল। তাই এইবার হাই বাজেটের ধামাকা দার ভৌতিক গল্প নিয়ে আসছে এসভিএফ প্রোডাকশন হাউজ।

কোন চ্যানেলে আসছে এই ধারাবাহিক?

এর আগেও বেশ কিছু ভৌতিক গল্প নিয়ে বাংলা বিনোদনের চ্যানেলগুলি অনেক ধারাবাহিক নিয়ে এসেছে। তার মধ্যে কোনোটা গা ছমছমে, ভয়ংকর, আবার কোনটা মজার। তবে এইবারের গল্প একেবারে ভিন্ন। দর্শকদের পছন্দ হতেই হবে। ধারাবাহিকটি আসতে চলেছে স্টার জলসায়।

এই ধারাবাহিকের নায়ক নায়িকা কারা?

কিছুদিন আগেই দর্শকরা জানতে পেরেছেন এসভিএফ প্রোডাকশন হাউসের আন্ডারে আসছে একটি নতুন ধারাবাহিক। আর এখানে নায়কের চরিত্রে থাকছেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)। নায়িকা হিসেবে দেখা যাবে অঙ্গনা রায়কে (Angana Roy)। দর্শকরা জানলে অবাক হবেন এই ধারাবাহিকটিই হতে চলেছে সেই ভৌতিক ধারাবাহিক।

Angana Roy, Bengali serial, Bengali television, Rohan Bhattacharya, Star Jalsha, অঙ্গনা রায়, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, রোহন ভট্টাচার্য, স্টার জলসা

তবে যতদূর জানা গেছে কেবলমাত্র অঙ্গনা এই ধারাবাহিকের নায়িকা নন। তিনি প্রধান নায়িকা তবে এছাড়াও আরো একজন নায়িকা রয়েছেন। অর্থাৎ দর্শকরা বুঝতেই পারছেন কোন সাদামাটা গোয়েন্দা গল্প নয় বরং ভৌতিক এবং গোয়েন্দা গল্প নিয়ে জলসায় আসতে চলেছে এই আসন্ন ধারাবাহিক।

Angana Roy, Bengali serial, Bengali television, Rohan Bhattacharya, Star Jalsha, অঙ্গনা রায়, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, রোহন ভট্টাচার্য, স্টার জলসা

কেমন হবে ধারাবাহিকের গল্প?

এই ধারাবাহিকের গল্প হতে চলেছে বেশ আকর্ষণীয়। নায়কের সঙ্গে বিয়ে হবে নায়িকার। কিন্তু কিছুদিনের মধ্যেই মারা যাবে নায়িকা অর্থাৎ অঙ্গনা রায়। আর তারপরে নায়কের জীবনে আসবে দ্বিতীয় নায়িকা। নায়ক একজন পুলিশ অফিসার। নায়কের রহস্য সমাধানে ভূত হয়েই সাহায্য করবে গল্পের প্রধান নায়িকা। এর আগে অনেক ভূতের কাহিনী দেখিয়েছে জলসা তবে এমন একটি কাহিনী বোধহয় এই প্রথমবার সম্প্রচারিত হতে চলেছে।