TOMADER RANI EXCLUSIVE: মা হওয়া মানে কি মেয়েদের পায়ের শিকল! নাকি জীবনে সবকিছু এক সাথে পাওয়া? জানুন তোমাদের রানীর গল্প

সম্প্রতি বাংলা ধারাবাহিকের (Bengali Serial) প্রথম সারির চ্যানেল স্টার জলসায় (Star Jalsha) শুরু হতে চলেছে এক নতুন ধারাবাহিক তোমাদের রানী। স্ত্রী মানে আত্মত্যাগ, মা মানেই নিজের সমস্ত স্বপ্নের বলি দেওয়া এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে এক নতুন আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে শুরু হতে চলেছে এই ধারাবাহিক।

এখানে ‘তোমাদের রানী’, ধারাবাহিকের নায়িকাকে প্রেম এবং কেরিয়ার এর মধ্যে একটা বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি “যেকোনো একটি” এই যুক্তিতে একদমই বিশ্বাসী নন। তিনি একজন ভালো মা, একজন ভালো স্ত্রী এবং একজন সফল ডাক্তার হওয়ার আশা ও উদ্যম নিয়ে ৮ ই সেপ্টেম্বর থেকে নিজের লড়াই শুরু করতে চলেছেন। এই ধারাবাহিকটি যে দর্শকদের বেশ আনন্দ দিতে চলেছে তা এখন থেকেই স্পষ্ট।

 

Bengali serial, Bengali television, Star Jalsha, Tomader Rani, তোমাদের রানী, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

এই ধারাবাহিক এর মধ্যে দিয়ে নায়িকাকে একটি বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়। ধারাবাহিকের নায়িকা রানী তার জীবনে সব পেয়ে দেখানোর লড়াইয়ে শামিল হয়। একজন ভালো মায়ের পাশাপাশি একজন দায়িত্ববান দরকার এবং আদর্শ স্ত্রী হয়ে উঠতে চায় সে। তাই গর্ভে সন্তানকে নিয়েই মেডিকেল এন্ট্রান্স দিতে চলে যায় ধারাবাহিকের নায়িকা। অন্যদিকে নায়ক জেদি এবং একগুঁয়ে। তার মতে সবকিছু একসঙ্গে সামলানো যায় না। আর এই না টাকেই হ্যাঁ তে পরিণত করবে নায়িকা রানী।

Bengali serial, Bengali television, Star Jalsha, Tomader Rani, তোমাদের রানী, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

এই ধারাবাহিকটি সুশান্ত দাস এর প্রযোজনয় স্টার জলসার তত্ত্বাবধানে ‘টেন্ট সিনেমা’ দ্বারা প্রযোজিত করা হচ্ছে৷ “তোমাদের রানী” দর্শকদের মনের অন্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাবে এবং কখনও আপস না করার প্রতিজ্ঞা করবে নিজেকে। সম্পর্ক এবং পারিবারিক বন্ধন এই দুই দিক বজায় রাখবে নায়িকা।

Bengali serial, Bengali television, Star Jalsha, Tomader Rani, তোমাদের রানী, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

এই শুক্রবার স্টার জলসার ১৫ বছরের বর্ষপূর্তি। দেখতে দেখতে পনেরো বছর কাটিয়ে ফেলল এই চ্যানেল। চ্যানেলটি বাঙালি বিনোদনে একটি প্রভাবশালী দিক হয়েছে এবং বাংলার বহু আইকনিক শো উপহার দিয়েছে এই জলসা। দুর্গা, তুমি আসবে বোলে, মা, পটল কুমার গানওয়ালা, খড়কুটো, শ্রীময়ী, খুকুমনি হোম ডেলিভারি এবং আরও অনেক কিছু দর্শকরা এই চ্যানেলেই পেয়েছেন। স্টেরিওটাইপ মানসিকতাকে দূরে রেখে চলো পাল্টাই ধারণায় বিশ্বাসী এই চ্যানেল বহু বছর ধরে দর্শকদের মধ্যে সামাজিকতার মেলবন্ধন ঘটিয়ে আসছে। এবং তার আরও একটি নিদর্শন পাওয়া যাবে তোমাদের রানী ধারাবাহিককে।