অপেক্ষার অবসান! পর্দায় ফিরছে সকলের প্রিয় রানী! কিন্তু কোন ধারাবাহিকে?

৮ সেপ্টেম্বর ২০২৩ সালে স্টার জলসার (Star Jalsha) পর্দায় টেন্ট সিনেমার ধারাবাহিক তোমাদের রানীর (Tomder Rani) হাত ধরে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar)। শুরুর থেকেই রানীর ভূমিকায় অভিনেত্রী অভিকার মালাকারের অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর পাঁচটা ধারাবাহিকের মতো একজন মেয়ের নয়, তোমাদের রানীর মাধ্যমে দর্শকদের কাছে স্টার জলসা তুলে ধরেছিল মায়ের গল্প।

স্বামী, সংসার, সন্তান সামলে একজন লড়াকু মায়ের ডাক্তার হওয়ার গল্প শুরুর থেকেই দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই ধারাবাহিকে এসেছে একের পর এক টুইস্ট। সঙ্গে বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তাও। একসময়কার বেঙ্গল টপার ধারাবাহিক ইচ্ছে পুতুলকে মাত দিয়েছে তোমাদের রানী। এমনকি রানীর জনপ্রিয়তার সামনে টিকতে পারেনি যোগমায়া আর অষ্টমীও। এমনকি জি বাংলার নতুন ধারাবাহিক পুবের ময়নাকেও পরাস্ত করেছ তোমাদের রানী।

Abhika Malakar, Anurager chhowa, Bengali serial, Bengali television, Star Jalsha, Tomader Rani, অনুরাগের ছোঁয়া, অভিকা মালাকার, তোমাদের রানী, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, বাঙালি নায়িকা, স্টার জলসা

রানীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অভিকা মালাকার। ধারাবাহিকে অভিনেতা অর্কপ্রভ রায়ের সঙ্গে অভিকার জুটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। ধারাবাহিকে রানী দুর্জয়ের অসাধারণ রসায়ন দেখে দর্শকরা তাদের একসঙ্গে ডাকতেন দুরানী বলে। এমনকি ধারাবাহিকে রানী দুর্জয়ের বিচ্ছেদের ট্র্যাক আসলেও সহ্য করতে পারতেন না তারা।

টিআরপির কারণে বিদায় নিল তোমাদের রানী

তবে সম্প্রতি বেশ খানিকটা কমে গিয়েছিল তোমাদের রানীর জনপ্রিয়তা। আগের মতো আর তাক লাগানো ফলাফল দেখা যাচ্ছিল না টিআরপি তালিকায়। আর সেই কারণেই টিআরপি একেবারে কমে যাওয়ার আগেই ধারাবাহিকের কাহিনীতে ইতি টানার সিদ্ধান্ত নেয় চ্যানেল। ১১ আগষ্ট শেষবারের মতো সম্প্রচারিত হয়ে স্টার জলসার পর্দা থেকে বিদায় নেয় তোমাদের রানী। তারপর থেকেই অভিনেত্রী অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায়ের নতুন ধারাবাহিকের জন্য অধীর অপেক্ষায় বসে আছেন দর্শকরা। তবে অভিনেতা অর্কপ্রভ রায়ের বিষয়ে কোন সংবাদ না পাওয়া গেলেও অভিনেত্রী অভিকা মালাকারকে নিয়ে এবার মিলল খুশির খবর।

পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অভিকা মালাকার

স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী অভিকা মালাকার। শোনা যাচ্ছে চলতি সময়ে স্টার জলসার সবচেয়ে পুরোনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার গল্পে আসতে চলেছে বিরাট বড় লিপ।
যার জেরে এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। জানা যাচ্ছে এই ধারাবাহিকের প্রধান চরিত্র অর্থাৎ সোনার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অভিকা মালাকারকে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। তবে অভিনেত্রী অভিকাকে সোনার ভূমিকায় কি দেখতে চান আপনারা?