প্রেমিক দীপঙ্কর রায়ের (Dipankar Roy) সাথে নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছিলেন নতুন ফ্ল্যাটে। দীপঙ্করের সাথে তার সম্পর্ক মেনে নেয়নি অভিনেত্রীর মা। সেই জন্য প্রায় বছর দুয়েক আগে বাড়ি ছাড়েন অভিনেত্রী। তার জীবনের সমস্ত শূন্যস্থান পূরণ করেছে দীপঙ্কর, একথা তিনি জনসমক্ষে আগেই বলেছেন। যখনই আস্তে আস্তে সবটা গুছিয়ে নিচ্ছিলেন তখনই শোকের ছায়া নেমে আসল তার এবং তার প্রেমিকের জীবনে। হারিয়ে ফেললেন নিজের কাছের মানুষকে।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন খলনায়িকা অহনা দত্ত। অহনার প্রেমিক দীপঙ্কর রায় রূপটান শিল্পী হিসাবে কাজ করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই। এই ধারাবাহিকের সেটেই প্রেমের সম্পর্কের শুরু দুজনের। তাদের বাগদান কিংবা বিয়ে নিয়ে চলে জোর জল্পনা। তবে এর মধ্যেই নিজেদের কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন দুজনেই।
রবিবার সমাজ মাধ্যমে অভিনেত্রী অহনা দীপঙ্করের মায়ের মৃত্যু সংবাদ জানান। গত কয়েক বছরে দীপঙ্করের পরিবারকেই নিজের পরিবার ভেবে আঁকড়ে ধরেছিলেন অহনা। কিন্তু হঠাৎই হয়ে গেল সব শেষ! এক মাকে আগেই ছেড়েছেন সম্পর্কের জন্য। এবার আরেক মা নিজেই তাকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। দীর্ঘ অসুস্থতার কারণেই অহনার হবু শ্বাশুরী মা প্রয়াত হয়েছেন বলে জানা গেছে।
সমাজ মাধ্যমে কিছু পুরনও স্মৃতি পোস্ট করে ভারাক্রান্ত মনে অহনা লিখেছেন, ” আর কোনও কষ্ট হবেনা তোমার! নতুন করে আবার জন্ম নিও। আর এইবার সমুদ্রের ঢেউ হয়ে এস, তোমাকে শেষবারের মত তোমার পছন্দের জায়গা (সমুদ্র )তে নিয়ে যেতে পারলাম না। তবে পরের বার দীপঙ্কর আর মৌসুমীকেই ছেলে মেয়ে রূপে গ্রহণ কর, বড্ড যে ভালবাসে তোমাকে। পৃথিবীর সব থেকে ভাল ছেলে মেয়ের সব থেকে ভাল মা, আর আমাদের ব্যপারে নাই বা বললাম। আবার দেখা হবে আমাদের,আবার ওষুধ খাওয়ার জন্য বকব তোমাকে, আবার চুড়িদার জোর করে পরাব, আবার আন্টি বলে ডাকব”।
আরও পড়ুন: হাত কেটে রক্ত দিয়ে জুনির সিঁথি রাঙিয়ে দিল অঙ্কিত! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো
বছর ২০ অহনার সঙ্গে ত্রিশোর্ধ মেকআপ আর্টিস্ট দীপঙ্করের প্রেম মেনে নেননি অহনার মা। ডিভোর্সি মেকআপ আর্টিস্টের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মুখ দেখা দেখি বন্ধ মা এবং মেয়ের। বাড়ি ছেড়েছেন অহনা। সম্পর্ক রাখেননি মায়ের সঙ্গে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হতে হয় অহনাকে। এখন নেটিজেনরা প্রশ্ন করছেন ‘ নিজের মা কে এতটা ভালোবাসেন কি না অভিনেত্রী?’। তবে এসবে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী অহনা।





