“৩০০ টাকার পারিশ্রমিক থেকে পঁচিশ বছর টলিউডে মাটি আঁকড়ে পড়ে থাকা…” অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনুন তার কথা

টলিউডের (Tollywood) পরিচিত মুখ অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায় (Kamalika Banarjee)। বহু বছর ধরে টলিউডে (Tollywood) কাজ করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তিনি এখন জনপ্রিয়। তবে একটা সময় ছিল যখন ‘শুরু’ থেকে শুরু করতে হয়েছিল। অভিনয় শিল্পী কমলিকা মনে করেন, তিনি অভিনয়টাই পারেন। দেখতে দেখতে টলিউডের পঁচিশটা বছর পার করেছেন তিনি।

জীবন নিয়ে অকপট অভিনেত্রী কমলিকা ব্যানার্জি

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের জীবন সম্পর্কে আলোচনায় বসেছিলেন কমলিকা। তাঁর অভিনয় করা প্রজেক্টের সংখ্যা গুণে শেষ করা যাবে না। ‌অভিনেত্রী হেসে বলেন, বাংলায় থিয়েটার ছাড়া আর কোথাও অভিনয় শেখার হাতেখড়ি হওয়া সম্ভব নয়। অন্তত তাঁর মতে। থিয়েটার থেকে শুরু তাঁরও। কাজ করেছেন বহু বড় প্রজেক্টে। ‌একসময় ইটিভি বাংলায় ৩০০ টাকার পারিশ্রমিক কেউ কাজ করেছেন কমলিকা।

এক সময় জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কমলিকার। তখন তিনি প্রভূত পরিচিতা অভিনেত্রী নন। তবে বহু বড় অভিনেতার সান্নিধ্যে কাজ করেছেন সেই সময়। টেলিভিশন বর্তমানে বদলে গেছে অনেকটাই। সেই বদল সম্পর্কে অকপট কমলিকা ব্যানার্জি। ‌তিনি বলেন, “আমরা সেই সময় ন্যূনতম পারিশ্রমিকের কাজ করা শুরু করেছিলাম। আজ সিনিয়র অভিনেত্রী হিসেবে নির্দিষ্ট পারিশ্রমিক পাচ্ছি। তবে এখন বিষয়টা অন্য।”

ইন্ডাস্ট্রিতে নবাগতদের নিয়ে কী বলছেন অভিনেত্রী?

এখন যারা নতুন অভিনয় করতে আসছেন তাঁরা প্রথমেই অনেক টাকার পারিশ্রমিক পেয়ে যাচ্ছেন। ‘অর্থ’ বিষয়টা আসবে-যাবে। ‌তবে তুমি যদি তাঁকে ধরে রাখতে পারো, তাহলে তোমার জীবনযাত্রা চালানোর খরচ নিজেই বহন করা কঠিন হবে না। ‌কমলিকা বলেন, তিনি যখন টেলিভিশনে ছিলেন তখন অভিনয়শিল্পীদের নাম স্ক্রিনে ভেসে উঠত। কিন্তু এখন ধারাবাহিকে কাজ করা শিল্পীদের খুঁজতে হলে সোশ্যাল মিডিয়ায় হাতড়াতে হয়।

আরও পড়ুন: কাঠগড়ায় উঠে প্রথমেই ভজনের কুকীর্তি ফাঁস করলো গীতা! সব শুনে চমকে গেল অগ্নিজিৎ মুখার্জী!

যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে অনেকটাই। মানুষ অনেক বেশি আধুনিক হয়েছে। তবুও বহু মানুষ এখনো সেই সময়কার ধারাবাহিক গুলিকে মনে রেখেছে। কমলিকা বলেন, অনেকেই এখনো তাঁকে বলেন, “এখানে আকাশ নীল দেখার জন্য আটটার সময় টেলিভিশনের সামনে বসতাম…।” বর্তমানে তিনি স্টার জলসার ‘রোশনাই’ সিরিয়ালে অভিনয় করছিলেন।‌ তবে দীর্ঘমেয়াদি নয় স্বল্প চরিত্রে দেখা গিয়েছে কমলিকাকে।