টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty)। টেলিভিশনের পর্যায়ে একের পর এক ধারাবাহিকে একসময় ভিলেন চরিত্রে কাঁপিয়ে তুলেছেন তিনি। একাধিক ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি তিনি দর্শক মহলে হয়ে উঠেছিলেন ব্যাপক জনপ্রিয়। কিন্তু দীর্ঘ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী?
২০০৫ সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর হাতেখড়ি হয়েছিল। টানা ১৭ বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ‘টাপুর টুপুর’, ‘আঁচল’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘কিরণমালা’, ‘নিশির ডাক’ এর মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ‘টাপুর টুপুর’ সিরিয়ালে তাঁর অভিনীত পায়েল চরিত্রটি পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। বেশিরভাগ ধারাবাহিক এই অভিনেত্রী খলনায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। তার সাবলীল অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল সকলে। বর্তমানে তিনি থাকেন কামালগাজিতে।

নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ছোটপর্দা থেকে এত বছর কেনো দূরে ছিলেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে তিনি জানান “আসলে জনসংযোগ রাখার কৌশলটা এখনও আমি আয়ত্ত করতে পারিনি আমারই দোষ হয়তো। সবাই বলেন এখন যে আমি হারিয়ে গিয়েছি। কিন্তু সেটা না। বিয়ে করে বরের সঙ্গে বিদেশে চলে গিয়েছিলাম। মাঝেমাঝে মনে হয় নিজেরই দোষ।”
এত সাবলীল অভিনয় করার পরেও কাজ না পাওয়ায় আক্ষেপ হয়না? উত্তরে অভিনেত্রী জানান “অবশ্যই খারাপ লাগে। দেখুন, কেরিয়ারের প্রথম দিকে কাজ কম এলে অপেক্ষা করতে হলে অসুবিধা হয় না। কিন্তু কেরিয়ারের ১৬ বছর পর যদি সুযোগের অপেক্ষা করতে হয় সেটার থেকে খারাপ আর কিছু হয় না।”
আরও পড়ুনঃ ‘রেপ টেপ….’ বলে বিপাকে! লন্ডনের কাজ হারালেন সৌরভপত্নী ডোনা!
তাঁকে দেখা যাচ্ছে ‘সাহিত্যের সেরা সময়’ নামক একটি সিরিয়ালে অভিনয় করতে এছাড়াও জানা গিয়েছে আগামী দিনে ফের স্টার জলসার পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। স্টার জলসাতে খুব শীঘ্রই আসছে নতুন ধারাবাহিক রাঙামতী তীরন্দাজ। এই নতুন ধারাবাহিকেই নতুন চরিত্রে ফিরতে চলেছে অভিনেত্রী। এত বছর পর স্টার জলসার পর্দায় তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শক।





