স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী, ছয় নম্বর কেমোর আগে বাড়ছে অস্বস্তি!

মায়ের মতো মুখের গড়ন। তাই বরাবর তিনি অভিনয় করছেন মায়ের চরিত্রে। মাস কয়েক আগে যিশু সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি ‘হরগৌরী পাইস হোটেল’-এ (Horogouri Pice Hotel) মহেশ্বরীর চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ধারাবাহিকের নায়ক শঙ্করের মা হয়েছিলেন মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)।

অভিনেত্রী মিঠু চক্রবর্তীর আরেকটি পরিচয় পরিচয় আছে। তিনি পর্দার ফেলুদা অর্থায় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীরে স্ত্রী। তাঁদের দুই সন্তান গৌরব এবং অর্জুন দুজনেই টলিউডের জনপ্রিয় নায়ক। তবে অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে আক্রান্ত হওয়ার দরুন ‘হরগৌরী পাইস হোটেল’ থেকে সরে আসতে বাধ্য হন মিঠু। শরীর একেবারেই সঙ্গ দিচ্ছিল না তাঁর। বিশ্রামের প্রয়োজন ছিল।

এমন সংকটের দিনে চক্রবর্তী পরিবার, বিশেষত স্বামী সব্যসাচী সবটা খেয়াল রাখছেন। সর্বক্ষণ স্ত্রীকে আগলে রাখছেন তিনি। সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন মিঠুর বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন আছে।

কেমন আছেন মিঠু চক্রবর্তী? জানালেন সব্যসাচী চক্রবর্তী

অভিনেতা বলেছেন, “মিঠুর পাঁচটা কেমো থেরাপির সেশন হয়েছে। আজ সোমবার ৬ নম্বর কেমো সেশনটা আছে। এর জন্য মিঠু খুবই অস্বস্তি অনুভব করছে।” বলা বাহুল্য, কেমো চলাকালীন ক্যানসার রোগীদের শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়। মন দুর্বল হয়ে পড়ে। মনে হয় পাশে একটা মানুষ থাকলে ভাল হয়। অভিনেত্রী মিঠু চক্রবর্তীর সেই মানুষটি এখন অভিনেত্রীর স্বামী সব্যসাচী চক্রবর্তী। তিনি বলছেন,“মিঠুর স্তনে ক্যানসার হয়েছিল। ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার হয়েছে। কেমো থেরাপি শুরু হয়েছে মার্চ মাস থেকে। রেডিয়ো থেরাপি শুরু হবে কেমো থেরাপি শেষ হলে।”

আরও পড়ুন: বেস্ট শাশুড়ি মধুবালা, জামাই তীর্থের চিকিৎসার জন্য ১২ ভরি সোনা বাঁধা দিল সে!

সব্যসাচীর নিজের শরীরও খুব একটা ভাল নেই। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। নার্ভ ব্লকেজ হওয়ার কারণে পেসমেকার বসাতে হয়। ৩৪-এ নেমে গিয়েছিল পাল্স রেট। টানা বেশ কয়েকদিন হাসপাতালেই ভর্তি ছিলেন সব্যসাচী। সেই সময় নিজের অসুস্থতা ভুলে স্বামীকে আগলে ছিলেন মিঠুই।