পুর্নার চরিত্রে রুকমার পরিশ্রমী অভিনয় দেখে বাহবা দর্শক মহলে

সব ধারাবাহিক চ্যানেল গুলোতেই এখন শুরু হচ্ছে নতুন নতুন ধারাবাহিক। জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে কার কাছে কই মনের কথা, স্টার জলসায় (Star jalsha) শুরু হয়েছে তুঁতে। এই সব চ্যানেল গুলোকে টেক্কা দিয়ে সান বাংলাতেও শুরু হয়েছে নতুন ধারাবাহিক। সান বাংলাও (Sun Bangla) পিছিয়ে নেই। জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে শুরু করেছে একটি নতুন ধারাবাহিক ‘রূপ সাগরের মনের মানুষ’ (Rupsagore Moner Manush)।

ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, পূর্ণা অর্থাৎ ধারাবাহিকের নায়িকা হল রূপে লক্ষী গুণে সরস্বতী। মা-বাবা, বোন সকলেরই আশা ভরসা সে। সকলেরই মুশকিল আসান। বাবার স্বপ্নপূরণ করায় তাঁর একমাত্র লক্ষ্য। সে কি তাঁর লক্ষ্যে সফল হবে? আর যদি সফল হয়, কীভাবে সেই পথচলা সম্পন্ন হবে। সেটাই এই ধারাবাহিকের কাহিনী। এই পূর্ণার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। আর অভিনেতা দেবায়ন ভট্টাচার্য।

এই দেবায়ন হল বড়লোক বাড়ির আদুরে ছেলে। আর তার সাথেই মনের মিল হবে পূর্ণার। পূর্ণার শাশুড়ির ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু। সবকিছুই ঠিকঠাক আছে। যখন শোনা গিয়েছিল তথাকথিত হিরোর মতন চেহারা নয় নায়কের, সে একেবারে গোলুমলু। তখনই অনেকেই এই নায়ককে দেখে সমালোচনা করেছিলেন। তাঁরা বলছেন রুকমার পাশে এই নায়ক যোগ্য নয়। কিন্তু রুকমা তাদেরকে ধৈর্য ধরতে বলেছিলেন। পরবর্তীতে নায়কও দর্শকদের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে।

কিন্তু আজকের প্রতিবেদনের মূল আকর্ষণ হল রূকমা রায়। এই ধারাবাহিকটিতে তিনি যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রটি একেবারেই স্বয়ংসম্পূর্ণ। গোটা ধারাবাহিক জুড়ে একাধিক মারপিট, অ্যাকশন এর প্লট রয়েছে, সেখানে অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করে নিজের অভিনয়ের প্রতি দক্ষতার প্রমাণ দিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিকের নায়িকাদের সাধারণত খুব একটা অ্যাকশন সিনে অভিনয় করতে দেখা যায় না।

সেই দিকটা পুরোপুরি ভাবে নায়কের আয়ত্তে থাকে। কিন্তু বর্তমানে সম্প্রচারিত ধারাবাহিক গুলিতে মেয়েদের স্বাবলম্বী এবং স্বনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এবং সমাজকে একটি সুন্দর বার্তা দিতে নায়িকারাও এখন এমন অনেক সিনে অভিনয় করছেন। যা দর্শকদের কাছ থেকে অনেক বেশি সমর্থনও পাচ্ছে। দর্শকদের মতে রুকমা চরিত্রটি সবচেয়ে বেশি পরিশ্রমী চরিত্র। প্রত্যেক প্লটে তার অ্যাকশন, ধারাবাহিকটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলছে এবং পরবর্তী পর্ব দেখার জন্য উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।