শ্রুতি দাসকে (Shruti Das) বাংলা সিরিয়ালের দর্শক ‘রাঙা বউ’ বলেই চেনেন। তবে সেই ধারাবাহিকের পর বর্তমানে তিনি সিনেমা এবং সিরিজে মন দিয়েছেন বলেই জানা যাচ্ছে।আগামী দিনে আসছে তাঁর প্রথম ছবি ‘আমার বস’।ছবি মুক্তি পাওয়ার আগেই শ্রুতি দাস নতুন ছবির খবর দিলেন।
কেমন হতে চলেছে শ্রুতির প্রথম সিরিজ?
শ্রুতি দাস এবার ছোট পর্দা এবং সিনেমার পর সিরিজে পা রাখতে যাচ্ছেন। তাঁকে আগামীতে দেখা যেতে চলছে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মের নতুন সিরিজে। আর তাঁর এই প্রথম সিরিজের নাম ‘ডাইনি’। শ্রুতির এই সিরিজে যতটুকু অংশ ছিল তাঁর শ্যুট শেষ হতেই নতুন কাজের খবর অভিনেত্রী নিজেই দিয়েছেন।
এদিন শ্রুতি দাস তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন নতুন কাজের খবর জানায় । সেখানে স্ক্রিপ্টের প্রথম পাতার ছবি দেখা যাচ্ছে যেখানে লেখা, শ্রুতির জন্য, অনেক শুভেচ্ছা সহ নির্ঝর মিত্র। এছাড়াও শ্রুতি দাসকে তার সহ অভিনেতা-অভিনেত্রীদের সাথে একাধিক ছবি শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
ছবিগুলো পোস্ট শেয়ার করে শ্রুতি দাস এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার জন্য ‘ডাইনির’ শ্যুটিং শেষ হল। শ্রুতি দাস ধন্যবাদ জানায় সন্দীপ চট্টোপাধ্যায়কে (Sandeep Chottopadhyay) আমার উপর ভরসা করার জন্য। এমন দলের মানুষদের সঙ্গে কাজ করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। শ্রুতি দাসের পোস্ট থেকেই জানা যায় এই সিরিজটি এই বছরই মুক্তি পেতে চলেছে। অনেকেই শ্রুতিকে তাঁর নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রুতি দাসকে শেষবার ছোট পর্দায় ‘রাঙা বউ’ সিরিয়ালে দেখা গিয়েছিল। এরপর উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি ‘আমার বস’ ছবিতে দেখা দেবে শ্রুতি। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।





