অভিনয় থেকে অবসর নিতে চলেছেন অভিনেত্রী সোনামণি, তাহলে কি বন্ধ হয়ে যাবে এক্কা দোক্কা?

ধারাবাহিকের চ্যানেলগুলিতে চলছে এক নতুন ট্রেন্ড। একটু পান থেকে চুন খসলেই মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। এই মুহূর্তে একের পর এক নতুন ধারাবাহিকের সম্প্রচার করতে দেখা যাচ্ছে স্টার জলসা এবং জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষকে। তবে সেই সমস্ত ধারাবাহিক গুলিকে সম্প্রচার করার জন্য দর্শকদের বেশ কিছু প্রিয় ধারাবাহিককে বন্ধ হয়ে যেতে হয়েছে এমন অভিযোগ করতে দেখা গিয়েছে টেলিভিশনের দর্শকদের। দীর্ঘদিন ধরে চলা সিরিয়ালগুলির জনপ্রিয়তা এতটুকু কমলেই, তা থামিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ অনুগামীদের। এখন তো নতুন ধারাবাহিক টিআরপি কমে গেলেও বন্ধ হয়ে যাচ্ছে, তার জলজ্যান্ত উদাহরণ হল বালিঝড়।

যেকোনো ধারাবাহিক প্রথম থেকে যেই জুটি বেঁধে দেওয়া হয় তাঁকে দেখতে পছন্দ করেন মানুষ। এমনকি ধীরে ধীরে সেই জুটিকে ভালোবেসে ভেলেন ভক্তরা। কিন্তু সিরিয়ালের মাঝে জুটি পাল্টে দিলে রেগে যান সকলে। ঠিক যেমন আলতা ফড়িং ধারাবাহিকে হয়েছিল। আর এই এক্কাদোক্কা ধারাবাহিককেও তার অন্যথা হয়নি। রাধিকা প্রখরাজের জুটিকে প্রথম থেকে বেশ পছন্দ করছিলেন দর্শক। কিন্তু হঠাৎই এমন রদবদল হওয়া মেনে নিতে পারেননি দর্শকরা। তাই বেশ খানিকটা মনঃক্ষুণ্ণ হয়েছে তাদের যার ফল স্বরূপ প্রভাব পড়েছে টিআরপিতে।

বর্তমানে এক্কাদোক্কা ধারাবাহিক নিয়ে দর্শকদের অভিযোগের শেষ নেই। দর্শকদের মধ্যে অনেকেরই দাবি গল্প অনেক স্লো। রাধিকা আর পোখরাজের প্রেম তাই টিআরপি তালিকায় কখন স্লট পায় আবার কখনও পায় না। বেশিরভাগ সময়তেই থাকে সেরা দশের বাইরে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিক। ইতিমধ্যেই ‘মোহর’ জুটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে ধারাবাহিকে ঢুকে পড়ছেন প্রতীক সেন। আর পোখরাজ এর জীবনে ও আগমন ঘটেছে আরো এক নারী চরিত্রের অর্থাৎ রঞ্জাবতীর। আর এইভাবেই একটি সুন্দর গল্পকে সম্পূর্ণরূপে ঘেঁটে দিয়েছেন ধারাবাহিকের নির্মাতারা।

এই এক্কাদোক্কা ধারাবাহিকের টিআরপি বেশ খানিকটা কমেছে। ধারাবাহিকে দেখানো প্লট, পছন্দের জুটি আলাদা হয়ে যাওয়া, অভিনেতা-অভিনেত্রী বিশেষত সোনামনির অভিনয় এগুলির কোনটি পছন্দ করছেন না দর্শকরা। ফলে দিন দিন একা ধোকা ধারাবাহিক টি মানুষের অপছন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মোহর ধারাবাহিকে সোনামনি সাহা, যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন এক্কাদোক্কা ধারাবাহিকে সেই জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করতে পারছেন না অভিনেত্রী। এসবের মাঝেই এক দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সোনামণি সাহা। অভিনয় থেকে অবসর নিচ্ছেন তিনি।

মোহরের মতোই জনপ্রিয়তা এক্কাদক্কার রাধিকা দিতে পারছেন না। তাই জন্যই কি অভিনয় ছাড়ার কথা চিন্তা-ভাবনা করছেন অভিনেত্রী সোনামণি? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান মোহরের মতো জনপ্রিয়তা রাধিকা দিতে না পারলেও রাধিকা প্রখরাজের জুটি কে নিয়ে এখনো উৎসাহী দর্শকরা। তাহলে কেন অভিনয় ছাড়ার কথা উঠছে তার মুখে। তবে কি তিনি ধারাবাহিক ছেড়ে বড় পর্দায় কাজ করতে চান, তুমি জানান ভালো চিত্রনাট্য পেলে অবশ্যই তিনি বড় পর্দায় কাজ করবেন। কিন্তু খুব বেশিদিন নয়। ৪০ বছর বয়স অব্দি এই অভিনয় জগতে থাকবেন তিনি। তারপর অবসর নেবেন অভিনেত্রী সোনামণি সাহা। কারণ তিনি পৃথিবী ঘুরে দেখতে চান। অবসর নিয়ে গোটা পৃথিবী নানা জায়গা ভ্রমণ করতে চান অভিনেত্রী। আর এটাই তার ভবিষ্যৎ পরিকল্পনা।