আর হল না লাল-নীল সংসার! তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক ভাঙল সুস্মিতা-অনির্বাণের!

দিনকয়েক আগে ‘ঘরে ঘরে জি বাংলা’র (Ghore Ghore Zee Bangla) পর্বে পরিচয় করিয়েছিলেন প্রেমিকের সঙ্গে। জানিয়েছিলেন, বাগনান পর্ব শেষ। কয়েক বছর বাদে বিয়েও করবেন। তবে জীবন কখন, কোনদিকে মোড় নেয়! দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্ক ভাঙলেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)।

প্রায়শই সমাজমাধ্যমে আদরমাখা ছবি পোস্ট করতেন যুগল। ‘পঞ্চমী’, ‘বউমা একঘর’, ‘অপরাজিতা অপু’র মতো একাধিক ধারাবাহিকের নায়িকা সুস্মিতা। সমাজমাধ্যমে তাই জনপ্রিয়তাও নেহাত কম নয়। সুস্মিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ বোলালেই মেলে তার নজির। অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়।

অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর বহুদিনের পরিচয়। সম্পর্কে বয়স বছর পাঁচ। অনির্বাণ একটি বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। হবু বরের একাধিক ফটোশুটের প্রধান মুখ ছিলেন সুস্মিতা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন্স ডে-এর দিন আংটি বদলের ছবি দিয়েছিলেন সুস্মিতা।

অর্থাৎ, অনির্বাণের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন অভিনেত্রী। রাখঢাক ছিল না সম্পর্কের। একসঙ্গে থাকবেন বলে, টালিগঞ্জের রানীকুঠি এলাকায় একই ফ্লোরে ফ্ল্যাট নিয়েছিলেন তাঁরা। কথা ছিল, সেখানেই সংসার পাতবেন দুজন। তবে এবার ভাঙল দুজনের সম্পর্ক। সমাজমাধ্যমে সে খবর কনফার্ম করলেন অনির্বাণ।

আরও পড়ুন: পলাশকে জেল থেকে বার করবে শিমুল! পরিবর্তে প্রতীক্ষাকে জেলে ঢোকানোর পরিকল্পনা করলো সে!

সমাজমাধ্যমে কী লিখছেন সুস্মিতার প্রাক্তন?

অনির্বাণ রায় তাঁর সাম্প্রতিক পোস্টে স্পষ্ট করেছেন বিচ্ছেদের খবর। লিখেছেন, ‘সুস্মিতা দে সংক্রান্ত কোনও প্রশ্ন আমাকে করবেন না। (হাত জোড় করা ইমোজি) ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি।’ বিচ্ছেদের খবরে অনির্বাণের তরফ থেকে সিলমোহর মিললেও, ফোন তোলেনি সুস্মিতা। ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)