Jবর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। যেটি নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে। শুরুর প্রথম থেকেই সূর্য এবং দীপার জুটি অত্যন্ত পছন্দের দর্শকের। তবে পর্দার পাশাপাশি পর্দার পিছনেও যে তাদের বন্ধুত্ব কতটা গভীর বারে বারে বলেছে অভিনেতা অভিনেত্রী। মাঝেমধ্যে তাদের প্রেমের খবর জল্পনা হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেলেও সেগুলিকে সেভাবে প্রশ্রয় দেয়নি কেউই। সব সময় বলেছেন তারা দুজন একে অপরের ভীষণ ভালো বন্ধু। আর এবার তাদের খুনসুটির মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে।
এই মুহূর্তে অনুরাগের ছোঁয়ায় প্রায় প্রতিদিনই চলছে টানটান উত্তেজনার পর্ব। দর্শকদের মনে নানা রকম চাহিদা রয়েছে কবে হবে সূর্যদীপের মিল আর কবেই বা সোনা রুপার আসল পরিচয় সকলের সামনে আসবে সেই সঙ্গে আরও একটি দাবি জানাচ্ছে দর্শক তাদের মতে কবে মিশকার সব জারি জরি ফাঁস হবে সকলের সামনে। আর এইসব নিয়েই রীতিমতো জমজমাটি হয়ে উঠেছে গল্প। বাংলা টেলিভিশনের সব তাবর তাবর ধারাবাহিক গুলিকে পিছনে ফেলে প্রায় প্রতি সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষস্থান অনুরাগের ছোঁয়ার কবলে।

তবে এর কারণ হিসাবে যদি সূর্য দীপার জুটি বলা হয় তা একেবারে ভুল বলা হবে। কারণ এখন তাদের দুই মেয়ে সোনা রুপা হলেও দর্শকদের মূল আকর্ষণ। তাদেরকে নিয়েই গল্প এগিয়ে চলেছে তাদের সঙ্গে খুনসুটি তাদের সুন্দর কথাবার্তা আর অসাধারণ অভিনয় সবকিছুই দর্শকের কাছে অত্যন্ত প্রিয়। তবে এত কিছুর মধ্যেও ভক্তরা সূর্য দীপার কাছাকাছি মুহূর্ত দেখতে চান ধারাবাহিক নির্মাতাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় সময় বলে থাকেন। কিন্তু গল্প এমনভাবে এগিয়ে চলেছে যে বারে বারে সূর্য দীপা কাছাকাছি এসেও দূরে সরে যাচ্ছে।
কিন্তু একবার যদি সূর্য দীপাকে কাছাকাছি দেখা যায় তাহলেই দর্শকরা আনন্দে উৎসাহিত হয়ে পড়ে। আর যেভাবে গল্প এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি আবার একবার সূর্য দীপাকে একসঙ্গে দেখা যাবে। কারণ তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝির জোট পড়েছিল তা আস্তে আস্তে খুলতে শুরু করেছে। কিছুদিন আগেই দেখা গেছে কবিরের সঙ্গে যে দীপার কোন রকম সম্পর্ক এই মুহূর্তে নেই তা সূর্যের সামনে প্রকাশ পেয়ে গেছে। এমনকি রুপা যে কবিরকে মামা বলে ডাকে সেটা পর্যন্ত সূর্য জানতে পেরেছে। কিন্তু তা সত্বেও দীপা যে তার সঙ্গে কোন রকম বিশ্বাসঘাতকতা করেনি সে কথা কিছুতেই মানতে চাইছে না সূর্য।
এবার শুধু দেখার কত তাড়াতাড়ি সূর্য নিজের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় দীপার সঙ্গে। কিন্তু তার মধ্যেই খবর সামনে এসেছে যে সূর্য অর্থাৎ অভিনেতার দিব্যজ্যোতি দত্ত নিজের পায়ে গুরুতর চোট পেয়েছে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তা সত্বেও তাদের খুনসুটি একটুও কমেনি বা দিব্যজ্যোতি নিজের অভিনয় থেকে সরেও আসেনি। আর সেই ভাবে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পর্দার দিপা এবং সূর্য অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ও অভিনেতা দিব্যজ্যোতিকে একসঙ্গে খুনসুটিতে মাততে দেখা গেছে। আর সেই ভিডিও দেখে খুশি হয়ে গেছে সূর্যদীপার ভক্তরা তারা বলছে ঠিক যেমন পর্দার সামনে একটা সময় সূর্য দীপাকে একসঙ্গে দেখা যেত তারা পর্দার পিছনেও অত ভালো বন্ধু। শুধু এবার পর্দার সামনে আরো একবার সেই একই ভাবে সূর্য দীপাকে তারা দেখতে চাইছে।





