বিয়ের পিঁ’ড়িতে বসতে চলেছেন ‘অনুরাগের ছোঁয়ার’ প্রধান অভিনেত্রী! সাত পাক ঘু’রবে’ন কবে জানুন

অভিনয়ের সূত্রে প্রেম সেখান থেকে বিয়ে, এরকম উদাহরণ টলি ইন্ডাস্ট্রিতে (Tollywood) প্রচুর রয়েছে। একসঙ্গে অভিনয়ের পর বাস্তব জীবনে হাত ধরেছেন বহু অভিনেতা-অভিনেত্রী। গত বছরের শেষ থেকে পর পর সাত পাক ঘুরেছেন অনেকে। ‌আর এইবার ফের বাজলো বিয়ের সানাই। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়ার’ (Anurager Chhowa) অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।

ইতোমধ্যে ছেড়েছেন বাগদান। এবার অগ্নিসাক্ষী রেখে প্রেমিকের হাত ধরতে চলেছে অভিনেত্রী। বিয়ের খবরে ইতোমধ্যে খুশির মরশুম টলিপাড়ার। অনেকদিন সম্পর্কে থাকলেও অবশেষে সম্পর্ককে পরিণতি প্রদান করতে চলেছেন ‌টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। নিজের চেয়ে ছয় বছরের ছোট প্রেমিক রাতুল মুখার্জির সঙ্গে ঘর বাঁধতে চলেছেন রূপাঞ্জনা।‌

Rupanjana Mitra

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে রূপাঞ্জনা মিত্রকে দেখা যায় গুরুগম্ভীর শাশুড়ির চরিত্রে। ‘অনুরাগের ছোঁয়া’-সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে ইতোমধ্যেই নাম করেছেন রূপাঞ্জনা। টলিউডে তাঁর খ্যাতি আকাশছোঁয়া। অভিনয়টা তার কাছে পেশা ও নেশা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও সবসময় গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।

গত বছর পাহাড়ে বাগদান সেরেছিলেন তিনি। বেশ কিছুদিন আগে থেকেই প্রেমিক রাতুলের সঙ্গে তার সম্পর্ক জল্পনা তুলেছিল টলিপাড়ায়। সেই সম্পর্কে একধাপ এগিয়েছিল বাগদান প্রক্রিয়া। বাগদানের পর এবার অগ্নিসাক্ষী করে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ পরাগের চলে যাওয়ায় শিমুলকে দা’য়ী করলো মধুবালা! স্বামীকে খুঁজতে নিজেই রাস্তায় নামলো শিমুল!

সূত্রের খবর, আগামী ১৯ এপ্রিল কলকাতার এক নামী হোটেলে রাতুলের সঙ্গে সাত পাকে ঘুরবেন দীপার শাশুড়ি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিয়েতে পূর্ণ মত রয়েছে অভিনেত্রীর সন্তান রেহানের। বিয়ের আগে জমিয়ে আইবুড়ো ভাত খেয়েছেন অভিনেত্রী। রূপাঞ্জনার আইবুড়ো ভাতেও ছিল জমাটি আয়োজন। তবে এবার অভিনেত্রীর বিয়ের জন্য কাউন্ট ডাউন শুরু হলো বৈকি।