আমি অভিমানী! ঝগড়া করতে পারি না, একাকী কষ্ট পাই! কিন্তু স্পষ্টবাদী! অকপট স্বস্তিকা

তারাই বাঙালির প্রতিদিনের বিনোদন। তাদের অমোঘ আকর্ষণেই রোজ সন্ধ্যাবেলায় টেলিভিশন ভক্তরা বসে পড়েন নিজেদের প্রিয় চ্যানেলগুলি চালিয়ে। তারাই রাঙিয়ে দিয়ে যান সন্ধ্যেগুলো। আর তাদের মধ্যে অন্যতম হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো অনুরাগের ছোঁয়ার নায়িকা স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) ।

একটা সময় স্টার জলসার টিআরপি শ্রেষ্ঠ ধারাবাহিক ছিল ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)।’ কিন্তু বিগত দুই সপ্তাহ যাবৎ সেই তকমা হারিয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ও অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কেন্দ্রীয় নারী চরিত্র অর্থাৎ দীপার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ। দারুণ অভিনয়ে দর্শকদের মন জিতে নিয়েছে তিনি।

দীপার চরিত্রে অভিনয় করে স্বস্তিকা কিন্তু আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন এবং এটিই তার প্রথম ধারাবাহিক। ‌ আর সেই ক্ষেত্রে তিনি নিজেকে ভীষণ রকম আশীর্বাদ ধন্য বলে মনে করেন।

অসামান্য অভিনয় প্রতিভায় তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে শুধু অভিনয় নয়, গান, নাচের ক্ষেত্রেও সমান পারদর্শী স্বস্তিকা। অভিনেত্রী অকপটে বলেন দীপার চরিত্রের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের চরিত্রের কিন্তু ভীষণ মিল।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন অভিনেত্রী কি অভিমানী? জবাবে অভিনেত্রী বলেন তিনি অভিমানী। তবে একইসঙ্গে তিনি বলেন, তিনি কখনও চেঁচিয়ে কারর সঙ্গে কথা বলতে পারেন না।‌ ঝগড়া করতে পারেন না। আর তাই ভেতরে ভেতরে কষ্ট পান। আলাদা করে নেন নিজেকে। একাকী ভেঙে পড়েন তিনি।

অভিনেত্রী আরও বলেন তিনি কিন্তু স্পষ্টবাদী।‌কেউ তার কথার ভুল মানে করলে বা তাকে ভুল ভাবলে তিনি যেটা করেননি সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। অভিনেত্রী কথায় প্রমাণ নিয়ে ঘোরা আমার পক্ষে সম্ভব নয়।‌ আমার মুখের কথা বিশ্বাস করে যদি কেউ আমাকে বিশ্বাস করে তাহলে ঠিক আছে। নয়ত কাউকে অযথা জোর করে বোঝানোর চেষ্টা আমি করি না।