‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটি শেষ হয়েছে বহুদিন হল। এরপর, মিঠাই এর উল্লেখযোগ্য চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা কেউই বসে নেই। সবাইকেই দেখা যাচ্ছে নতুন যাত্রায়। আমরা সকলেই জানি সৌমিতৃষার বড় পর্দায় ডেবিউ হয়েছে। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে তাঁকে দেখা যেতে চলেছে খুব তাড়াতাড়ি। সৌমিতৃষা সহ আরও কলাকুশলীকে নতুন যাত্রায় দেখা গেলেও মিঠাই এর মুখ্য চরিত্র সিদ্ধার্থ তথা অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) এখনো অব্দ দেখা মেলেনি।
অনুরাগীরা সকলেই অপেক্ষা করে বসে ছিলেন, যে কবে দেখা মিলবে আদৃতের? এবার সত্যি সত্যি হতে চলেছে দর্শকদের সেই অপেক্ষার অবসান। আদৃত রায় টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেতা। অনেকের কেরিয়ার ছোটো পর্দা দিয়ে শুরু হলেও, তাঁর কেরিয়ার শুরু হয় বড় পর্দা দিয়েই। বড় পর্দায় তেমন মন জয় করতে পারেননি, কিন্তু ছোটো পর্দা তাঁর জীবন বদলে দেয়। মিঠাই ধারাবাহিক তাঁর জীবনের মাইলস্টোন।
নতুন কাজের ফিরছেন আদৃত
মিঠাই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে সে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। আবার মানুষের মন জয় করে নিতে পর্দায় ফিরছেন আদৃত। এবার শোনা যাচ্ছে, এসভিএফ প্রযোজিত একটি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আদৃত। যার দরুন এই প্রোডাকশন হাউজের সাথে চুক্তিবদ্ধও হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা। তবে সেই সময় জানা যায়নি তার বিপরীতে কোন জনপ্রিয় অভিনেত্রী থাকবেন।
থাকছেন জনপ্রিয় অভিনেত্রী
শোনা যাচ্ছে ধারাবাহিকের নাম হতে চলেছে “মনের ঘরে বসত করে।” এই ধারাবাহিকটিতেই নায়ক রূপেই দেখতে পাওয়া যাবে সবার প্রিয় আদৃত রয়কে। এবং তার বিপরীতে থাকতে চলেছেন জলসার এক অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। তার নাম ইন্দ্রানী পাল। অনেকদিন হলো তাকে নতুন করে কোনো প্রজেক্টে দেখা যায়নি। শোনা যাচ্ছে এই ধারাবাহিকের মধ্যে দিয়েই ফিরতে চলেছেন তিনি।
যদিও সবটাই এখনো অব্দি জল্পনা। কোন বিশ্বাসযোগ্য সূত্র থেকে এখনো অব্দি কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। অভিনেতা অভিনেত্রী চ্যানেল এবং প্রোডাকশন হাউস কারুর তরফ থেকেই এই তথ্য নিয়ে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। জল্পনা ধারাবাহিকটি আসতে চলেছে স্টার জলসায়। তবে সেই বিষয়েও এখনো অব্দি কোন পোক্ত খবর নেই।






