বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু শুরুতে সমালোচিত হলেও ধীরে ধীরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু নায়িকা মেঘ।
মেঘের জীবনে অন্ধকার
কিছুদিন আগেই এক চরম অপমানের শিকার হয়েছে মেঘ। তার গায়ে লেপে দেওয়া হয়েছে দুশ্চরিত্রার তকমা। এমন এক বিপদের দিনে যে মানুষটাকে সে পাশে চেয়েছিল সেই মানুষটাই বাড়ির আর পাঁচটা সদস্যের সাথে তাল মিলিয়ে তার দিকে আঙ্গুল তুলেছে। আর এরপরেই ঘুরে দাঁড়িয়েছে মেঘ।
লড়াই করছে মেঘ
অপমান, লাঞ্চনা সহ্য করতে করতে বর্তমানে ক্লান্ত হয়ে গিয়েছে সে। এবার মেঘ ঠিক করে নিয়েছে জীবনে হয় এগিয়ে যেতে হবে নয়তো থেমে যেতে হবে আর এই দুইয়ের মধ্যে এগিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে সে। তাই আর বিন্দুমাত্র অন্যায় সহ্য না করে মাথা উঁচু করছে সসম্মানে বাঁচার চেষ্টা করছে মেঘ।
মেঘের মুখে হাসি ফোটালো জিষ্ণু
এই এত প্রতিকূলতা, কাছের মানুষের থেকে অবিশ্বাস, নিজের দিদির থেকে প্রতারণা সবকিছু মিলিয়ে যেন কোথাও গিয়ে হাসতে ভুলে গিয়েছিল মেঘ। তার মুখে আবার হাসি ফিরিয়ে দিল তার বন্ধু জিষ্ণু। সম্প্রতি মেঘের জেতা প্রতিযোগিতায় প্রথম আলাপ হয় জিষ্ণু সাথে তার। আর এরপর থেকেই মেঘের চারপাশে কেমন যেন বন্ধুত্বপূর্ণ মহল তৈরি করেছে জিষ্ণু।
এদিনের পর্বে দেখা যায় যে মেঘ পারিপার্শ্বিক প্রতিকূলতায় নিজেকে নিজের মধ্যে বন্দী করে রেখেছিল, সেই মেঘ তার বন্ধু যীশুর কথায় প্রাণ খুলে হাসছে। সত্যি কথা বলতে মেঘের মুখের হাসি কেড়ে নিয়েছে নীল। আর সেই হাসি একটু একটু করে মেঘের মধ্যে পুনরায় ফিরিয়ে দিচ্ছে জিষ্ণু। জিষ্ণু আর মেঘকে পাশাপাশি দেখে ভীষণ খুশি দর্শক মহল।
View this post on Instagram





