প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বেরিয়ে গেল টিআরপি (TRP) তালিকা। যেখানে রয়েছে দারুণ চমক। দীর্ঘ কয়েক মাস ধরে স্টার জলসার অনুরাগের ছোঁয়া বাংলা টেলিভিশনের (Bengali Television TRP) টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে। সূর্য দীপার মান-অভিমান থেকে শুরু করে সোনা রুপার অসাধারণ অভিনয় বাংলা টেলিভিশন প্রেমি দর্শকদের মন জয় করে নিয়েছে।
কিন্তু সম্প্রতি টিআরপি তালিকা দেখে অনুরাগের ছোঁয়ার ভক্তদের বেজায় মন ভাঙছে। অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে থেকে দাবি উঠছিল যে এবার যেন সূর্যদীপার মান অভিমানের পালা মেটানো হয় না হলে তারা আর এই ধারাবাহিক দেখবে না। কিন্তু ধারাবাহিক কর্তৃপক্ষ সেই একই গল্পকে রীতিমতো টেনে নিয়ে যাচ্ছিল। তারা হয়তো মনে করেছিলেন যে অনুরাগের ছোঁয়াকেই মানুষ এত ভালোবাসা দিচ্ছে সেটাই থেকে যাবে।

কিন্তু আজকের টিআরপি দেখলে তা উল্টে যাবে। কারণ বহুদিন পর আবার একবার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া আর তৃতীয় স্থানে রয়েছে আবার জি বাংলার ধারাবাহিক ফুলকি।
বলা চলে টিআরপি তালিকার প্রথম পাঁচটি ধারাবাহিকের মধ্যে চারটি রয়েছে জি বাংলার এবং একটি মাত্র রয়েছে স্টার জলসার সেটি হল অনুরাগের ছোঁয়া। কিন্তু এতদিন সেটি ধরে রেখেছিল টপার স্থান যেটা এই সপ্তাহের জগদ্ধাত্রী ছিনিয়ে নিয়েছে। আর কি ফিরতে পারবে অনুরাগের ছোঁয়া নিজের স্থানে নাকি চিরকালের মতো হারিয়ে ফেলল তার শীর্ষস্থানের জায়গা?
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• জগদ্ধাত্রী (৮.১)
২য় •• অনুরাগের ছোঁয়া (৮.০)
৩য় •• ফুলকি (৭.৯)
৪র্থ •• রাঙা বউ (৭.৫)
৫ম •• নিম ফুলের মধু (৭.৪)





