এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি টপার হচ্ছে এই মেগা। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের একেবারে মধ্যমণি হয়ে উঠেছে এই মেগা।
এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষকে। কেবল নায়ক এবং নায়িকা নয়, এখানে খলনায়িকাও যথেষ্ট জনপ্রিয়। ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অভিনেত্রী অহনা দত্ত।
বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত ও জনপ্রিয় খলনায়িকা হয়ে উঠেছেন অহনা দত্ত ওরফে মিশকা। যাঁর নজরে সূর্য-দীপার জীবনে বারবার ঝড় ওঠে। তবে যায় হোক না কেনো, দর্শকদের মতে মিশকা ছাড়া অনুরাগের ছোঁয়া ঠিক জমে না।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই খলনায়িকা কিন্তু, নিজের ব্যক্তিগত জীবনের জন্য বাস্তবে বেশ চর্চিত। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলে এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায়। নিজের ভালোবাসার জন্য বাড়ি ছেড়ে অন্য জায়গায় প্রেমিকের সাথে থাকেন তিনি সেই চর্চা শেষ নেই।
তবে এই দিন তিনি ভক্তদের মাঝে যা বললেন সেসব শুনে অবাক হয়ে গেলেন দর্শক মহল। এই দিন একটি অনুষ্ঠানে এসে দর্শকদের সামনে তিনি বলেন তার নাকি চারটি বাচ্চা রয়েছে। এই কথা নিজেই স্বীকার করেন তিনি। তবে কি সত্যি সত্যি তিনি চার সন্তানের মা? এর পিছনে কি রহস্য? কি মনে হয় দর্শকদের?





