মাকে তোয়াক্কা না করে প্রেমিকের কপালে আদুরে চুমু অহনার, ভক্তদের সাথে সেই অন্তরঙ্গ ছবি ভাগ করেলেন অভিনেত্রী!

বর্তমানে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকটি দেখেন না এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। এক বছরের বেশি সময় ধরে দর্শকদের আনন্দ উপহার দিয়ে আসছে এই মেগা। বর্তমানে যদিও অনেকটাই পড়েছে ধারাবাহিকের টিআরপি তবুও জনপ্রিয়তা এতটুকুনিও কমেনি।

এই ধারাবাহিকের খলনায়িকা অর্থাৎ মিশকা নামক চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্স থেকে টেলিভিশনের পর্দায় নিজের যাত্রা শুরু করেছিলেন অহনা। আর আজ অভিনেত্রী হিসেবে সফল ভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন তিনি।

অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা খুব একটা খল চরিত্রে নিজেদেরকে গ্রহণ করতে পারেন না। কিন্তু জীবনের প্রথম কাজেই এমন ভয়ংকর খলনায়িকা চরিত্রে অভিনয় করতে কখনোই কোনও আফসোস করেননি অহনা। চরিত্রের পাশাপাশি জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রেও কখনো আফসোস করেননি অভিনেত্রী অহনা দত্ত।

আরো পড়ুন: “একজন ইগো সর্বস্ব, মানসিক বিকারগ্রস্ত মানুষের থেকে অর্জুন চক্রবর্তীকে বেশি বিশ্বাস করি”- সূর্যকে নিজের জায়গাটা বুঝিয়ে দিল দীপা

অনুরাগের ছোঁয়ার রূপটান শিল্পী দীপঙ্কর দে-র সঙ্গে সম্পর্কের রয়েছেন অহনা। আর এই সম্পর্কে একেবারেই সন্তুষ্ট নন অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের। ফলে অহনার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছেদ হয়েছে তার। অনুরাগের ছোঁয়ায় কাজ করার পর প্রেমে পড়েন অহনা। সম্প্রতি ছিল অহনা আর দীপঙ্করের সম্পর্কের বর্ষপূর্তী।

সম্প্রতি এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরো একবার অহনা দর্শক এবং নিজের মাকে এই বার্তাই দিলেন যে, তিনি ভীষণ রকম সুখী। ছবিতে দীপঙ্করের কপালে চুমু আঁকছে অহনা, পরনে সাদা শার্ট। কালো ফ্রেম হিন্দি এই ছবিটি পাচ্ছে হাজার হাজার ভক্তদের শুভকামনা।