জনপ্রিয় নায়কের সঙ্গে প্রেম করছে ইচ্ছেপুতুলের ‘গিনি’! ঐশীর মনের মানুষের পরিচয় জানলে অবাক হবে ভক্তমহল

অনেক ছোটবেলা থেকেই বাংলার বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। ছোটপর্দার চেনা মুখ অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। যিনি ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দিঠি চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে এরপর ‘মন ফাগুনে’ খলনায়িকার ভূমিকায় তাকে দেখা যায়। এর পর স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে পোখরাজের বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ঐশী শুধু টেলিভিশন নয় কাজ করেছেন শর্ট ফিল্মেও

‘এক্কা দোক্কা’র পর আবার নতুন একটি প্রজেক্টেও কাজ করেছেন অভিনেত্রী। তবে সেটা কোনও ধারাবাহিক নয় বরং নতুন শর্ট ফিল্মে দেখা গিয়েছিল তাঁকে। নাম “লুকোচুরি”। পয়লা বৈশাখে এসেছিল স্বপ্নের দেশ প্রযোজিত, ব্রো বোন প্রোডাকশনের নতুন শর্ট ফিল্ম ‘লুকোচুরি’। আর এখানেই অভিনয় করে হাজার হাজার দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি।

এই মুহূর্তে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে নায়কের বোন গিনির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে ঐশীকে। এখানেও তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি ধারাবাহিক এসছে নতুন মোড়। শুরু হয়েছে গিনির ট্র্যাক। আর এখানেই গিনির মনের মানুষ হিসেবে ধারাবাহিকে আগমন ঘটেছে মিঠাই ধারাবাহিকের বিশেষ চরিত্র রুদ্রর।

Icche Putul | Ep - 22 | Feb 28, 2023 | Best Scene 1 | Zee Bangla - YouTube
ঐশীর মনের মানুষের পরিচয় জেনে নিন

কিন্তু বাস্তব জীবনে কার সাথে প্রেম করছেন এই অভিনেত্রী? কোন নায়ক হয়ে উঠেছেন তার মনের মানুষ? সেই খবরই জানাবো আজকের এই প্রতিবেদনে। টেলিপাড়ায় জোর গুঞ্জন এই অভিনেত্রী মন দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রজত রায়কে। তিনিও পেশায় একজন অভিনেতা এবং প্রযোজক। ঐশীর সাথে মিলে একটি ছোট্ট প্রোডাকশন হাউস চালান তিনি।

তাদের দুজনের বন্ধুত্ব অনেক পুরনো। পুজো হোক বা পার্টি সব জায়গাতেই একসঙ্গে ধরা দেন এই জুটি। সম্প্রতি সমুদ্র সৈকতের ঘুরতে গিয়ে বেশ কিছু কাপেল ছবি পোস্ট করেন তারা। যেখানেই তাদের দুজনকে দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা। আর তারপর থেকেই তেলিপাড়ায় এই নিয়ে চলছে গুঞ্জনের। তবে তারা দুজনে এখনো অব্দি এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি।

 

View this post on Instagram

 

A post shared by Aishi Bhattacharya (@this_is_aishi)