প্রোমো ছাড়াই ‘সন্ধ্যাতারা’য় ঘটে গেল বিরাট কান্ড, তারাকে বিয়ে করে ঘরে আনলো আকাশ,তেড়ে এলো সন্ধ্যা!

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যাতারা (Sandhyatara)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্বেষা হাজরা। নায়ক হিসেবে রয়েছেন নবাগত অভিনেতা সৌরজিত ব্যানার্জি। দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন অমৃতা দেবনাথ।

এই দিনের পর্বে দেখা যায় সন্ধ্যা তার হুলো বাবুর জন্য এসি চালিয়ে নিজেই মাটিতে শুতে গেলে আকাশ এসে তাকে বাধা দেয় আর বলে সে অন্য ঘরে শুয়ে পড়বে। অন্য ঘরে কেন যাবে এই প্রশ্ন জিজ্ঞাসা করলে আকাশ সন্ধ্যা কে বলে, এতক্ষণ অনেক ড্রামা হয়েছে আর সহ্য করতে পারছে না সে তাই একটু একা থাকতে চায়।

কিন্তু সন্ধ্যা কোনো না কোনোভাবে আকাশকে বিরক্ত করতে থাকে। আকাশের চেঁচামেচিতে বাড়ি শুদ্ধ সবাই চলে আসে তার ঘরে। বিজয়া এইসব কান্ড দেখে ঠিক করে সে নীলের সঙ্গে আলাদা করে কথা বলবে। অন্যদিকে আকাশ যে সন্ধ্যার সাথে খারাপ ব্যবহার করছে এটা ফোন করে তারা কি জানিয়ে দেয় আকাশের পিসি ঠাম্মি।

এরপর দেখা যায় সকাল হতে আকাশ একজনকে নিয়ে ঘরে ঢুকেছে। সন্ধ্যা আসতেই আকাশ বলে তার পাশে থাকা মেয়েটি তার বউ। ভীষণ রেগে যায় সন্ধ্যা এবং তার পিছনে ধাওয়া করতে থাকে আর তখনই ঘোমটার আড়াল থেকে বেরিয়ে আসে তারা। সে বুঝতে পারে তাকেই বিয়ে করে এনেছে তার হুলো বাবু। এবার কি তবে আকাশের জন্য ভেঙে যাবে দুই বোনের মধ্যেকার সমস্ত সম্পর্ক?

আরও পড়ুনঃ ময়ূরীর দেয়া নোংরা প্রস্তাব শুনে অবাক মেঘ! নিজের দিদিকে যোগ্য জবাব দিল সে!

তারাকে আকাশ বিয়ে করেছে! সন্ধ্যা তারা ধারাবাহিকের এমন একটি বড় ঘটনা কোনরকম প্রোমো ছাড়াই সম্প্রচার করল স্টার জলসা। আগাম কৌতূহলের সৃষ্টি না হওয়ায় অনেক দর্শক এই দুর্দান্ত পর্বটি মিস করে গেলেন। এমন একটি কাণ্ড ঘটানোর জন্য জলসা কর্তৃপক্ষের ওপর ক্ষেপলেন দর্শক মহল। তাদের মতে ধারাবাহিকটির সাথে অত্যন্ত অন্যায় করেছে চ্যানেল।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)