ধারাবাহিক প্রেমীদের জন্য দুঃসংবাদ, এবার একসঙ্গে ঝাঁপ পড়ল একাধিক বাংলা ধারাবাহিকের!

গত বছর থেকেই এই ট্রেন্ডটা শুরু হয়েছে। জি (Zee Bangla) বাংলা বা স্টার জলসা (Star Jalsha), বাংলা ধারাবাহিকগুলির (Bengali Mega Serial) মেয়াদ বড়োজোর মাত্র ৮ মাস। দীর্ঘদিন ধরে এক গল্প বা চরিত্র দেখতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন দর্শকরা। তাই দু-তিন মাস পরেই টিআরপি তালিকার প্রথম পাঁচে থাকছে না কোনো ধারাবাহিক।

টিআরপি কম হলেই বন্ধ হচ্ছে নতুন-পুরোনো সব ধারাবাহিকের ঝাঁপি। হালফিলে শুরু হওয়া ধারাবাহিক গুলিরও একই অবস্থা। কিন্তু দুই চ্যানেলের মধ্যে রেষারেষির অন্ত নেই। যে কোনো নতুন ধারাবাহিক শুরু হওয়ার মুহূর্ত থেকেই শুরু হচ্ছে টিআরপি দখলের লড়াই।

আরো পড়ুন: কথার জালে প্রতীক্ষাকে নাজেহাল করল শিমুল, মনে সন্দেহ ঢুকতেই বউকে আসল রূপ দেখিয়ে দিল পলাশ!

এই যেমন জি বাংলার একাধিক সিরিয়ালের অবস্থা এখন খুবই শোচনীয়। স্টুডিও পাড়া সূত্রে খবর, চলতি বছরেই বন্ধ হতে চলেছে জি বাংলার ধারাবাহিকগুলির ঝাঁপি। যে তালিকায় রয়েছে বেশ কিছু অতি জনপ্রিয় ধারাবাহিকও।

Icche Putul - Full Ep 86 - Zee Bangla - YouTube

 

বাংলা ধারাবাহিকের দুনিয়ায় আসছে একাধিক খারাপ খবর। কখনও কেউ প্রিয়জন হারাচ্ছেন। কখনও বা ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকের। তবে এবার এক ধাক্কায় বন্ধ হল একাধিক বাংলা ধারাবাহিকের শুটিং। কিন্তু কেন? কারণ জানলে চোখ কপালে উঠবে।

Mili TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

স্টুডিও পাড়ার সূত্রে খবর, এদিন নাকি শুটিং বন্ধ বিনা নোটিশে। ধারাবাহিকের কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রীরা সবাই শুটিং শুরুর জন্য রেডি হয়ে থাকলেও, কাজে আসেননি ইলেকট্রিশিয়ানরা। অভিযোগ, তাদেরকে নাকি ঠিকঠাক পারিশ্রমিক দেয়নি প্রযোজনা সংস্থা। যার জেরে বয়কটের ডাক দিয়েছে গোটা ইলেকট্রিশিয়ানরা ইউনিয়ন। আর এদিন দিনভর শুটিং বন্ধ থাকল স্টুডিও পাড়ায়।