এক মাস হল স্টার জলসা (Star jalsha) শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক তুঁতে (Tute)। টিআরপিতে কেমন ভালো ফল না করতে পারলেও নায়ক নায়িকার অভিনয় এবং ধারাবাহিকের প্লট বেশ পছন্দ হয়েছে দর্শকদের। মাঝে বিভিন্ন কারণে ধারাবাহিকটি সমালোচিত হলেও, সেদিকে নজরে না দিয়ে নিজের মতন এগিয়ে যাচ্ছে তুঁতে।
গ্রামের এক প্রতিভাবান গরিব মেয়ের স্বপ্ন সত্যি করার গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক। তুঁতে স্বপ্ন দেখে সে একদিন অনেক বড় ফ্যাশন ডিজাইনার হবে। আর সেই জন্য যে যে দক্ষতার প্রয়োজন সেগুলি ভরপুর রয়েছে তার মধ্যে। কিন্তু আজকের সমাজে গরিবদের দাম নেই। তাদেরকে মানুষ কেবল ব্যবহার করে। আর তার সাথেও হয়েছে তেমনটাই।
সম্প্রতি এই তুঁতে ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়। যা দেখে তুঁতের জন্য দুঃখে ভরে ওঠে দর্শকদের মন। বিয়ের পর একটি মেয়ের জীবনে অনেক স্বপ্ন থাকে, সব এক নিমেষে ভেঙে গেলো তুঁতের। এখন সে একেবারই অসহায়। এই প্রোমোতে দেখানো হয়, নতুন বউয়ের দেশে ফুলশয্যার খাটে অপেক্ষা করছে তুঁতে
এমন সময়ে ঘরে প্রবেশ করলো তার স্বামী। তুঁতেকে তার বিছানায় বসে থাকতে দেখে ভীষণ রেগে গেল সে। তুঁতেকে টেনে হিঁচড়ে বিছানা থেকে নামিয়ে সে জিজ্ঞাসা করল, “কোন অধিকারে তুমি এই ঘরে ঢুকেছ?” তুঁতে বলে “আপনার পরিয়ে দেওয়া মিথ্যে সিঁদুরের অধিকারে।”
তারপরে সে তুঁতেকে সরাতে গেলে তার হাত কাটায় কেটে যায়। সে বলে, “তাই কাঁটা দিয়ে ঘর সাজিয়েছো?” এই বলে চাদরে আগুন লাগিয়ে দেয় নায়ক। গোটা ঘর আগুনে জ্বলতে থাকে, ভীষণ ভয় পেয়ে যায় তুঁতে। একটা মেয়ের জীবনে যে দিনটা সবচেয়ে সুন্দর হওয়া উচিত সেই দিনটা ভরে গেল রক্ত আর আগুনে।
View this post on Instagram





