স্টার জলসায় সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। প্রথম দিন থেকেই টিআরপিতে বেশ ভালো ফল ছিল ধারাবাহিকের। বর্তমানে এই ধারাবাহিকে প্রধান চরিত্র হিসেবে সূর্য আর দীপার পাশে যুক্ত হয়েছে দুই ছোট্ট শিশু সোনা আর রুপা। তাদের অসাধারণ অভিনয় প্রত্যেকদিন নতুনভাবে মুগ্ধ করছে দর্শকদের। প্রতিনিয়ত নিজেদের মা-বাবাকে এক করার চেষ্টা করে যাচ্ছে এই দুই শিশু।
যে যাই করে নিক না কেন সূর্যকে বোঝানো বা সূর্যের ভুল ভাঙানো বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিজের জেদ রাগ অভিমান কোনভাবেই ছাড়তে পারছে না সে। কিছুতেই সত্যিটা স্বীকার করছে না সূর্য। আসল সত্যিটা সে দেখতেই পায় না। সূর্য বাদে সেনগুপ্ত বাড়ির প্রত্যেকেই আসল সত্যিটা আগাগোড়া সবটা বুঝতে পারলেও কোন কিছুই মানতে চাইছে না কেবল সূর্য। আর তাই সূর্যের উপর ভীষণভাবে খেতে রয়েছে দর্শক মহল। দীপার প্রতি তার এই চরম অভিমানে ইন্ধন যোগাচ্ছে মিশকা। মাঝি টিআরপি কমলেও সোনা রুপার জন্য আবারো নিজের জায়গা ফিরে পেয়েছে এই ধারাবাহিক।
সম্প্রতি সোনা রুপা, জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে সূর্য আর দীপার। কারণ তাদের মধ্যে একজনের বাবার অভাব আর আরেকজনের মায়ের অভাব। এই অভাব পড় নেই দুটো ছোট্ট মাথা আর দুটি ছোট্ট মন এক হয়ে এই সিদ্ধান্ত নয় নেয়। কিন্তু এত সুন্দর একটি প্রয়াসে জল ঢেলে দিচ্ছে সূর্য। দিন দিন সূর্যের পাগলামি বেড়েই চলেছে। প্রথমে পুজোতে বসতে চাইনি সে, রুপার মায়া ভরা কথাকে আর ফিরিয়ে দিতে না পেরে বাধ্য হয়ে দীপার পাশে বসতে হয়েছিল তাকে। পুজো সম্পন্ন হলে একসঙ্গে খেতে বসতেও চাইনি সে। সেখানেও সোনা রুপার জেদের কাছে হার মানতে হয়েছে তাকে।
এদিনের পর্বে দেখানো হয়, সূর্য তার মা লাবণ্য সেনকে বলছে তোমাদের ওপর আর ভরসা করা যায় না। আমার মেয়েটা আজ এমন জায়গায় পৌঁছে গেছে যে ওর পাতানো মায়ের সঙ্গে নিজের বাবার বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এতদূর এগিয়ে গেছে ওরা। এরপরও তোমাদের উপর ভরসা রাখতে বলছো? আমি আমার মেয়ের দায়িত্ব নিজেই নিতে পারবো। এমন সময় সূর্যের ফোনে একটি ফোন আসে আর ফোনটা করে দীপা। ফোনের স্ক্রিনে দীপার নাম ভেসে উঠলে অত্যন্ত বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে সূর্য।
ফোন ধরেই বলে এই তুমি আবার আমাকে ফোন করেছ কেন? আমি তোমাকে বললাম না আমি যাব না কাল, তাহলে কেন ফোন করেছ? সূর্য ওর কথাগুলো রাগে ঘৃণায় এতটা রূঢ় শোনাচ্ছিল যে তা কল্পনার বাইরে। কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা করে ছিল রুপা। ডাক্তারবাবুর এমন ব্যবহার শুনে কষ্ট পেলেও সেই কষ্ট চেপে রেখে সে বলে ডাক্তারবাবু আমি রূপা বলছিলাম। সূর্য তখন নিজের বলা কথার জন্য অনুতপ্ত হয় এবং বলে হ্যাঁ রুপা বল। রুপা বলে আমার মা হিংসে কুটির জন্য খাবার নিয়ে যাচ্ছে এটাই বলার জন্য ফোন করেছিলাম আর রুপা তোমাকে সরি বলছে।
তখন সূর্য বলে তুমি কেন সরি বলছো আমি তো ভেবেছিলাম তোমার মা ফোন করেছে। তখন রুপা রেগে গিয়ে বলে শোনো ডাক্তার বাবু আমার মা তোমার কী ক্ষতি করেছে খালি খালি বকো কেন আমার মাকে? বলেই ফোনটা কেটে দেয় রুপা। আজ রুপার কাছে খুব ছোট হয়ে গেল সূর্য। এতদিন ধরে বাড়ির সকলের কাছেই দর্শকদের কাছে সবার কাছেই খারাপ হয়ে যাচ্ছিল রুপার ডাক্তারবাবু, আজ রুপার কাছেও অনেকটা নিচে নেমে গেল সে। রুপা কি আর আগের মত ভালবাসবে ডাক্তার বাবুকে?





