একের পর এক সেরার সেরা অ্যাওয়ার্ড অনুরাগের ছোঁয়ার ঝুলিতে, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ভক্তরা লাফাচ্ছে আনন্দে

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক তথা তুরুপের তাস ‘অনুরাগের ছোঁয়া’। এই মেগার সামনে টিকতে পারা বা এই মেগাকে টেক্কা দেওয়া এত সহজ নয়। প্রায় প্রত্যেকটি ধারাবাহিকই অনুরাগের ছোঁয়ার কাছে ফিকে। আর এই বিষয়টাই আবারো প্রমাণ করে দিল এই ধারাবাহিক।

দর্শকরা জানেন বর্তমানে টিআরপি শেষ কথা বলে। যে ধারাবাহিকের টিআরপি কম সেটি খুব বেশিদিন চ্যানেলে টিকে থাকতে পারে না। চ্যানেল সেই মেগাকে পরিবর্তন করে অন্য মেগা নিয়ে আসে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজন দুটি জিনিস। এক দর্শকদের মন জয় করা আর দুই টিআরপিতে শীর্ষস্থান দখল করা। আর এই দুটি ক্ষেত্রেই সফল অনুরাগের ছোঁয়া।

অনুরাগের ছোঁয়া যে বাংলা বিনোদন জগতের সেরা ধারাবাহিক এই কথাটি আরো একবার প্রমাণ করে দিল এই মেগা। সম্প্রতি টিভি9 বাংলার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাধিক পুরস্কার পেয়ে সারা ফেলে দিল এই ধারাবাহিক। একটি নয় দুটি নয় তিনটি নয় বরং পুরস্কার পাঁচটি অ্যাওয়ার্ড জিতে নিল এই জনপ্রিয় মেগা।

দর্শকদের কাছে ধারাবাহিকের নায়ক বলতে যার মুখ সবার প্রথমে ভেসে ওঠে সে হলো সূর্য। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নায়কের খেতাব(জুরি) পেল সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত। সেরা নায়িকার(জুরি) অ্যাওয়ার্ড পেল দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ। দীপার অসাধারণ অভিনয়ের প্রমাণ প্রতিদিনই পেয়ে চলেছেন দর্শকরা।

সেরা খলনায়িকার পুরস্কারটাও এলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা অর্থাৎ অহনা দত্তর হাতে। বাংলা বিনোদন জগতের সেরা ধারাবাহিকের খেতাব (জুরি) পেল অনুরাগের ছোঁয়া। আর শেষে বেস্ট ডিরেক্টর এর অ্যাওয়ার্ড পেলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ডিরেক্টর অনুপম হরি। ধারাবাহিকের এই সফলতা দেখে অনুরাগের ছোঁয়ার গোটা টিমের পাশাপাশি ভীষণ খুশি দর্শক মহল।