ধারাবাহিক (Bengali Serial) শুরু হলে তা কখনো না কখনো শেষ হবে এটাই খুব স্বাভাবিক। তেমনি ধারাবাহিক জগতে একের পর এক ধারাবাহিক যেমন শুরু হচ্ছে তেমন শেষ হচ্ছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। টিআরপি কম থাকার কারণে ধারাবাহিকগুলি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ধারাবাহিকের পুরোটাই নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। তাই কোনো ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করলে সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। আর তার জায়গায় শুরু হয় নতুন নতুন ধারাবাহিক।
ইতিমধ্যে বেশ কিছু চ্যানেলে একগুচ্ছ নতুন ধারাবাহিক আসছে। স্টার জলসা, জি বাংলা, কলার্স বাংলার বিভিন্ন চ্যানেলে আসছে বিভিন্ন ধরনের নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় শুরু হয়েছে দুই নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দাতেও কয়েকদিন আগে শুরু হয়েছে একটা নতুন ধারাবাহিক। সে কারণে শেষ হয়ে গিয়েছে একগুচ্ছ পুরনো ধারাবাহিক।
নতুন ধারাবাহিক শুরু হওয়ার সাথে সাথে দর্শকদের প্রত্যাশাও বাড়ে সেই ধারাবাহিকগুলি নিয়ে। ধারাবাহিকের গল্প কেমন হবে তাই নিয়ে উত্তেজনা থাকে প্রত্যেকের মধ্যে। কেমন জি বাংলার পর্দায় কিছুদিন আগে শুরু হয়েছে আনন্দী, আগামী দিনে শুরু হতে চলেছে পরিণীতা, মিত্তির বাড়ি। স্টার জলসার পর্দাতে দুই শালিক, রাঙামতি ইত্যাদি।
জনপ্রিয় চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক
সম্প্রতি সেরকমই আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জনপ্রিয় একটি চ্যানেলে। আর এই নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছে দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। যারা দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি প্লাটফর্মেও এই অভিনেতা অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গিয়েছে। শিশু শিল্পী হিসেবে মূলত পর্দায় দুজনেই আত্মপ্রকাশ করেছিলেন। বর্তমানে নায়ক-নায়িকা চরিত্রে দেখা যেতে চলেছে তাদের।
আরও পড়ুন: ভালো করতে গিয়ে এখন সবার চোখের বালি সুধা! এই বি’পদে পাশে থাকবে তো তেজ?
নতুন ধারাবাহিকের জুটি বাঁধবেন অভিনেতা আর্য দাশগুপ্ত এবং অভিনেত্রী বিয়াস ধর। আপনার প্রত্যেকেই নিশ্চয়ই জানেন আকাশ আট চ্যানেলে সাহিত্যের সেরা সময় প্রতি তিন মাস অন্তরের অন্তর নতুন গল্প নিয়ে হাজির হয়। কিছুদিন আগে শেষ হয়েছে রিয়াজ লস্কর এবং অনন্যার ধারাবাহিক বউ চুরি। এবারে নতুন গল্প নিয়ে আসছে সাহিত্যের সেরা সময়। জানা গিয়েছে নতুন ধারাবাহিকের শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে।





