চলতি সময় বাংলার টেলিভিশনের সবচেয়ে পুরোনো ধারাবাহিক স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। একসময় এই ধারাবাহিকটি কামাল করেছিল ছোটপর্দায়। স্টার জলসার এই ধারাবাহিক একসময় পর পর টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল। একের পর এক নতুন নতুন চমক। দীপার জীবনের নতুন মোড় ভীষণ পছন্দ করছিলেন দর্শকরা। ধারাবাহিকে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) জুটি তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের।
সহজ, সরল, সাধারণ মেয়ে দীপার সঙ্গে সূর্যের জুটি বারবার নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি খল নায়িকা চরিত্রে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। মিশকার ভূমিকায় অহনার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। তবে সময়ের প্রভাব পড়েছে অনুরাগের ছোঁয়া। দিনে দিনে কমছে ধারাবাহিকের টিআরপি। ইতিমধ্যেই জি বাংলার মিঠিঝোরার ধারাবাহিকের কাছে স্লট হেরেছে অনুরাগের ছোঁয়া।

নিম ফুলের মধুকে কপি করেছে অনুরাগের ছোঁয়া
বর্তমানে একের পর এক নতুন নতুন টুইস্ট আসলেও বাড়েনি টিআরপির হাল। সূর্য ও দীপার গল্প আর মন জয় করতে পারছে না দর্শকদের। ধারাবাহিকের প্রতি একঘেয়েমি চলে এসেছে বাঙালি গৃহিণীদের। তবে সম্প্রতি ধারাবাহিকের কাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছেন দর্শকরা। দর্শকদের অধিকাংশ দাবি করেছেন টিআরপি বাড়াতে নিম ফুলের মধুর কাহিনী কপি করছে অনুরাগের ছোঁয়া।
নিম ফুলের মধুতে দেখা গিয়েছিল স্মৃতি চলে গেছে পর্ণা আর তারপর থেকেই নিজেকে কলেজ পড়ুয়া ভাবতে শুরু করেছে সে। এই একই ঘটনা দেখানো হয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেও। ধারাবাহিকে দেখা গেছে স্মৃতি হারিয়েছে সূর্য আর তারপর থেকেই নিজেকে কলেজের ছাত্র মনে পড়তে শুরু করেছে সে। আর সূর্যের তালে তাল মেলাচ্ছে দীপা সহ গোটা সেনগুপ্ত পরিবার। তবে সম্প্রতি ধারাবাহিক বন্ধ করা হয়েছে এই ট্র্যাক। ফিরে এসেছে সূর্যের স্মৃতি।
কী দেখা গেছে অনুরাগের ছোঁয়ার প্রোমোতে?
তবে নিম ফুলের ট্র্যাক শেষ হতে না হতেই ধারাবাহিকের বিরুদ্ধে ফের উঠল কপি করা তকমা। জানা যাচ্ছে ফুলকির গল্প টুকলি করছে অনুরাগের ছোঁয়া। বেশ কিছুদিন আগেই ফুলকি ধারাবাহিকের একটি প্রোমো মুক্তি পেয়েছিল জি বাংলার পর্দায়। যেখানে দেখা গেছিল নবাবগঞ্জে হয়েছে বন্যা। দুই হাতে ফুলকি আর শালিনীকে ধরে রেখেছিল রোহিত। কিন্তু স্যারের অবস্থা দেখে রোহিতের হাত ছেড়ে চলে যায় ফুলকি। তারপর জলের তরে ভেসে যায় সে।
আরও পড়ুন: সূর্যের সঙ্গে পুজোতে বসতে নারাজ দীপা! দীপাকে বাধ্য করতে একি কান্ড করল সূর্য!
অনুরাগের ছোঁয়ার প্রোমো দেখে কী কী বলেছেন নেটিজেনদের?
অনুরাগের ছোঁয়াতেও দেখানো হয়েছে এই একই চমক। সূর্যের হাত জলে ভেসে যাবে দীপা। ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখেই বেজায় খাপ্পা হয়েছিল দর্শকরা। কেন বারবার অন্য ধারাবাহিকের কাহিনী কপি করছে অনুরাগের ছোঁয়া? টিআরপি বাড়াতে কি নতুন কিছু লিখতে পারছে না ধারাবাহিকের লেখক? এই ধরনের প্রশ্নই সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন দর্শকরা। আপনাদের এই বিষয়ে কি মত? এতে কি আদৌ বাড়বে অনুরাগের ছোঁয়ার টিআরপি।





