স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একসময়ে টিআরপিতে ৮+ রেটিং তুলতো এই মেগা। দর্শকমহলে চর্চার কেন্দ্রে থাকার কারণ ধারাবাহিকের নায়ক সূর্য ও নায়িকা দীপার সম্পর্কের টানাপড়েন। বারবার তাদের মাঝে এসেছে তৃতীয় ব্যক্তি। প্রথমে মিশকা, বর্তমানে ইরা।
এই মুহূর্তে ধারাবাহিকের পর্বে চলছে টান টান উত্তেজনা। গল্পের নায়ক সূর্য স্মৃতিশক্তি হারিয়েছে। আমুল বদলির গেছে সে, আচরণ করছে শিশুদের মতো। সূর্যকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সব রকম ভাবে চেষ্টা করছে নায়িকা দীপা। এদিকে সেনগুপ্ত বাড়িতে শত্রু হয়ে পা রেখেছে ইরা। সূর্যের দ্বিতীয় স্ত্রী। ইরার হাত থেকে সূর্যকে বাঁচাতে দীপা সদা তৎপর।
ইতোমধ্যে জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক ৭৫০ টি পর্ব পার করেছে। বর্তমানে ধারাবাহিকে এমন বেশ কিছু দৃশ্য দেখানো হচ্ছে যার সঙ্গে কোন মিল নেই বাস্তবের! ধারাবাহিকের গল্পটিকে ইচ্ছে করে বর্ধিত করছে চ্যানেল কর্তৃপক্ষ। ধারাবাহিক দেখে অত্যন্ত অসন্তুষ্ট দর্শক। কমছে টিআরপিও। একসময়ের বেঙ্গল টপার তাঁর গরিমা হারিয়েছে।
কেন শেষ হচ্ছে না ‘অনুরাগের ছোঁয়া’?
তবু দিনের পর দিন ধরে চলতেই থাকছে জলসার এই ধারাবাহিক। অন্য সমস্ত সিরিয়াল শেষ হয়ে গেলেও ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হওয়ার নাম নেই। কিন্তু এর পিছনে আসল কারণ কী? দর্শক মহলের মত, ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা অভিনয় শিল্পীদের পারিশ্রমিক দেওয়ার জন্যই যেন সিরিয়ালটি চালিয়ে রাখা হয়েছে। আর কোন উদ্দেশ্যই নেই!
আরও পড়ুন: টিআরপি বাড়াতে গিয়ে মূল গল্প থেকেই ছিটকে গেলো মেগা! অসম্পূর্ণ অবস্থাতেই শেষ হলো ধারাবাহিক!
ধারাবাহিকের গল্প দেখে বোঝাই যাচ্ছে, এখানে আর নতুন করে মোড় বদলের সম্ভাবনা নেই। আর কোনভাবেই এই গল্পকে জমিয়ে তোলা সম্ভব নয়। দিনের পর দিন একঘেয়ে পর্ব দেখতে মোটেও ভাল লাগছে না দর্শকদের। সবাই চান অবিলম্বে শেষ হোক ‘অনুরাগের ছোঁয়া’। জলসার সিদ্ধান্তের দিকে তাকিয়ে টেলিদর্শকেরা।





