গল্পের জনপ্রিয়তার খাতিরে নতুনভাবে ফিরছে অনুরাগের ছোঁয়া! সাথে রয়েছে নতুন নায়ক নায়িকা!

এই মুহূর্তে নাড়িয়ে স্টার জলসার (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি (Bengali Serial) সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। বর্তমানে ধারাবাহিকের টিআরপি (TRP) বেশ খানিকটা কম হলেও কিছু মাস আগেও এই ধারাবাহিকটি ছিল সবার শীর্ষে। অনুরাগের ছোঁয়াকে টেক্কা দেওয়ার সাধ্য কোন ধারাবাহিকের ছিল না।

মাসের পর মাস বেঙ্গল টপারের জায়গা দখল করে বসে ছিল এই ধারাবাহিক। স্টার জলসা চ্যানেলের সব থেকে পুরনো ধারাবাহিক হচ্ছে এই অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকে সবথেকে আকর্ষণীয় চরিত্র হলো নায়ক এবং নায়িকার চরিত্র। এই দুই চরিত্রকে একসাথে জুটি হিসেবে দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকম মহল। তবে এইবার ধারাবাহিকে আসতে চলেছে একটা অনেক বড় টুইস্ট।

ধারাবাহিকের টিআরপি এই মুহূর্তে অনেকখানি কমে গিয়েছে। অন্যান্য ধারাবাহিকের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছে অনুরাগের ছোঁয়া। ফলস্বরূপ এই ধারাবাহিকে নতুন মোড় আনতে বাধ্য হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। নতুনভাবে সম্পাদিত না হলে টিআরপিতে আরো বেশি তলিয়ে যাবে এই মেগা। ইতিমধ্যেই ধারাবাহিকের নায়িকাকে আরও বেশি শক্তিশালী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

একটা সময় ছিল যখন জলসার দর্শকরা অনুরাগের ছোঁয়া ছাড়া আর কিছুই বুঝতো না। ধারাবাহিকটি তার নায়ক নায়িকার জুটি, টাইটেল ট্র্যাক, গল্প সব মিলিয়ে ছিল স্বয়ং সম্পূর্ণ একটি মেগা সিরিয়াল। আবার ধারাবাহিকটিতে নতুন প্রাণসঞ্চার করতে এইবার দেখা যাবে নতুন নায়ক নায়িকাকে। কোন নায়ক নায়িকা আসতে চলেছে এই ধারাবাহিকে?

নতুন রূপে আসছে অনুরাগের ছোঁয়া

না, স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় এখন আর নায়ক নায়িকার পরিবর্তন হবে না। তবে খুব তাড়াতাড়ি স্টার প্লাসে (Star Plus) আসতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হিন্দি ভার্সন। এই ধারাবাহিকের নাম হতে চলেছে “দিলকো তুমসে পেয়ার হুয়া”। এখানে নায়কের নাম হবে চিরাগ এবং নায়িকার নাম দীপিকা। অর্থাৎ জলসার অনুরাগের ছোঁয়া এবার খুব তাড়াতাড়ি হিন্দি ভাষায় স্টার প্লাসে সম্প্রচারিত হবে।