বাংলায় জনপ্রিয়তা দেখে এইবার দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলে আসতে চলেছে সূর্য দীপার গল্প! দারুন খুশি ভক্তরা

যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই স্টার জলসা (Star jalsha) চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। ধারাবাহিকের নাম ভূমিকায় রয়েছেন দিব্যজ্যোতি এবং স্বস্তিকা। মিঠাই ধারাবাহিকের পর দর্শকদের কাছে সবথেকে জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকটি শুরু হয়েছিল একটি শ্যামলা মেয়ের জীবনে ভালোবাসার সঞ্চারকে কেন্দ্র করে। রূপের চেয়ে যে গুণ বড় এই বিষয়টি এই ধারাবাহিকের শুরুতে স্পষ্ট করে ফুটিয়ে তোলা হয়েছিল। ধারাবাহিকের প্রধান ইউএসপি নায়ক নায়িকা অর্থাৎ সূর্য এবং দীপা এদের দুজনের মধ্যেকার ভালোবাসা।

এরপর ধীরে ধীরে যতদিন গেছে ধারাবাহিকের নায়ক নায়িকা থেকে শুরু করে প্রত্যেকটি চরিত্র দর্শকদের অনেক কাছের এবং প্রিয় হয়ে উঠেছে। নায়ক নায়িকার মধ্যে যতই সমস্যা থাকুক না কেন যতই মনোমালিন্য অশান্তি হোক না কেন, একে অপরের বিপদে সর্বদা ছুটে গিয়েছে তারা। নিজেদের জীবন দিতে হলেও পিছু হাটেনি কেউই। আর এই বিষয়টি এখনো অব্দি দর্শকদের ধারাবাহিকটির প্রতি আকর্ষণ তৈরি করে রেখেছে।

স্টার প্লাসে নতুন নামে আসছে অনুরাগের ছোঁয়া

বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এতটাই সাফল্য পেয়েছে যে, ধারাবাহিকটিকে সম্প্রচার করতে চলেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় বিনোদনের চ্যানেল গুলির মধ্যে অন্যতম স্টার প্লাস। এর আগে মন ফাগুন ধারাবাহিকটির জনপ্রিয়তার জন্য সেটিকে সম্প্রচার করেছে এই চ্যানেল। এইবার পালা অনুরাগের ছোঁয়ার।

ইতিমধ্যেই চ্যানেলে প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রোমো। স্টার প্লাসে এই ধারাবাহিকের নাম “ছু কর মেরে মন কো”, ধারাবাহিকটির এরূপ সাফল্যের ভীষণ খুশি অনুরাগের ছোঁয়ার ভক্তরা। এইবার শুধু বাংলা নয় গোটা দেশের কাছে পৌঁছে যাবে দীপা সূর্যের ভালোবাসার নিদর্শন আর বাঙালিদের মতনই গোটা ভারতের কাছে পছন্দের হয়ে উঠবে এই ধারাবাহিক।