জলসার আসন্ন ধারাবাহিক থেকে খলনায়িকা চরিত্রে কেন বা’দ পড়লেন অহনা? কারণ জানলে খুশি হবেন দর্শক মহল!

এই মুহূর্তে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতে যে সমস্ত চ্যানেলগুলি নিয়মিত ভাবে দর্শকদের মনোরঞ্জনের জন্য ধারাবাহিক সম্প্রচার করে চলেছে তার মধ্যে অন্যতম হলো স্টার জলসা। এখনকার সবথেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। এই ধারাবাহিকের হাত ধরেই বর্তমানে দর্শকদের চেনা মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী অহনা দত্ত।

এই অভিনেত্রী বর্তমানে অনুরাগের ছোঁয়ার এমন একটা গুরুত্বপূর্ন অঙ্গ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে, তাকে ছাড়া এই ধারাবাহিক একেবারে অচল। তবে বেশ কিছু দিন ধরেই আর ধারাবাহিকের পর্দায় তাকে দেখা যাচ্ছে না। কারণ গল্প অনুযায়ী সে এখন জেলে। এক এক করে অনেকগুলি প্রধান চরিত্র ধারাবাহিক থেকে অদৃশ্য হয়ে গিয়েছে যার ফলে দর্শকরা ধরে নিয়েছিলেন এই ধারাবাহিকটি হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তবে সেটা যে এত তাড়াতাড়ি হওয়ার নয় তারই প্রমাণ দিল প্রোডাকশন হাউজ।

দর্শকদের ইতিমধ্যেই জানানো হয়েছে ম্যাজিক মোমেন্ট (Magic moment Production house) প্রোডাকশন হাউজ এর পক্ষ থেকে জলসার বুকে আসছে হাই বাজেটের একটি নতুন মেগা যার নাম রোশনাই। এই ধারাবাহিকের গল্পটি লেখার দায়িত্বে আছেন লীনা গাঙ্গুলী। এই মেগার মধ্যে দিয়েই বহুদিন পর নায়ক হিসেবে টেলিভিশন জগতে প্রবেশ করছেন অভিনেতা শন ব্যানার্জী। এখানে নায়িকা চরিত্রে থাকবেন অনুষ্কা গোস্বামী। এছাড়াও খলনায়িকার চরিত্রে প্রডাকশন হাউস ঠিক করেছিল অহনা দত্তকে।

কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদলে বিজয়িনী ধারাবাহিকের নায়িকা লেখা চ্যাটার্জীকে ঠিক করা হয় এই ধারাবাহিকের খলনায়িকার চরিত্রে অভিনয় করার জন্য। আর লুক সেট হয়ে যাওয়ার পরেও এই চরিত্র থেকেই বাদ পড়েন অহনা দত্ত। এর পেছনে অন্যতম কারণ হলো এখনই শেষ হচ্ছে না অনুরাগের ছোঁয়া। প্রোডাকশন হাউজ জানিয়েছে আবারো কিছু দিনের মধ্যেই মিশকা চরিত্রটিকে ফিরিয়ে আনা হবে আর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় সেই সময় দেখা যাবে তাকে।

আরো পড়ুন: নিজের প্ল্যা’ন মাফিক কাজ শুরু করে দিলো লাবণ্য সেনগুপ্ত! বিয়েতে নতুন করে বা’ধার সৃষ্টি করলো জয়!

এর মাঝেই যদি অন্য কোনো ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনেত্রী চলে যান, তাহলে পরবর্তীতে অনুরাগের ছোঁয়ার জন্য ডেট পেতে অসুবিধা হবে। সেই জন্যই বুক পেট হয়ে যাওয়ার পরেও অভিনেত্রীকে বাদ দেওয়া হয় ধারাবাহিকটি থেকে। আর অহনা দত্ত এই প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তিবদ্ধ তাই চ্যানেল চাইলেও প্রোডাকশন হাউজের চমতি ছাড়া অভিনেত্রী অন্য কোন ধারাবাহিকে অভিনয় করতে পারবেন না।