কাছের মানুষেরা বিশেষ করে মায়ের তাদের সন্তানদের বিপদের খবর সবার প্রথমে পেয়ে থাকে। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার ক্ষেত্রেও তার অন্যথা হলো না। নিজের মেয়ে বিপদে পড়েছে, দূরে থেকেও সেটা বুঝতে পেরে গেল দীপা। যত দিন যাচ্ছে ধারাবাহিকের পর্ব গুলি আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। আর কিছুদিন পরেই তিন বছরে পা দেবে এই ধারাবাহিক।
বর্তমান গল্প অনুযায়ী, সোনা রুপা সূর্য দীপা চারজনেই একে অপরের অনেক কাছাকাছি রয়েছে। আর তাদের চারজনের মাথার উপর কালো ছায়ার মতন লেপটে রয়েছে তাদের সব থেকে পুরনো এবং সবথেকে ভয়ংকর শত্রু মিশকা। রুপাকে ভয় দেখিয়ে সে নিজের কার্যসিদ্ধি করার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। রুপা ভয় পেয়ে কাউকে নিজের আসল পরিচয় জানাতে পারছে না। মাকে কাছে পেয়েও তাকে বলতে পারছে না সে তার মেয়ে রুপা।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১১ ডিসেম্বর (Anurager Chowa Today Episode 11 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, তারা নিজের বাবার কাজকর্ম এবং চারুর সাথে সূর্যর বিয়ে, মায়ের বারবার তার জীবনে ফিরে আসা এই সব কিছু নিয়ে বিরক্ত হয়ে বন্ধুর সাথে পার্টি করতে এবং রাত্রিবেলা তার বাড়িতে থাকতে সেখানেই চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তার মন বদলে যায় আর সে সেখান থেকে বেরিয়ে আসে। সেখানে উপস্থিত কিছু ছেলে তাকে গাড়িতে তুলে নেয় আর বলে তারা তাকে পৌঁছে দেবে। কিন্তু তাদের মনে কি রয়েছে সেটা বুঝে উঠতে পারে না সোনা।
কিছুক্ষণ পর সোনা যখন ড্রাইভারকে গাড়িটা ডান দিকে ঘোরাতে বলে তখন সোনার পাশে বসে থাকা ছেলেগুলো তার উল্টো দিকে গাড়ি নিয়ে যেতে বলে। তারা বলে একটু ঘুরে ফিরে মজা করে বাড়ি ফিরে যাবে। সোনা রাজি হয় না সে গাড়ির মধ্যেই ছটফট করতে থাকে। এরপর সে গাড়ি থেকে ঝাঁপ মারে। অসহায় অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে সোনা। অন্যদিকে দীপা, আরে রুপা স্বপ্ন দেখে সোনা তাদেরকে ডাকছে। দুজনেই যখন দুজনের স্বপ্নের কথা জানায় তখন দীপা বুঝে যায় সত্যি করেই হয়তো সোনার কোন একটা বিপদ হয়েছে।
আরও পড়ুন: তেজ বেকারির সর্বনাশ করেছে সার্থক! হাতেনাতে সার্থককে ধরে ফেলল সুধা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
সোনাকে খুঁজতে ছুটে এলো দীপা
সোনার বন্ধুর বাড়িতে ছুটে যায় সূর্য আর তারপর সেখানে চলে যায় দীপা আর রুপা। দীপা সেখানে গিয়ে বুঝতে পারে দুই তিন জন নয় আরো অনেক জন মিলে এই পার্টি করা হচ্ছিল। দীপার চিন্তা-দশ গুণ বেড়ে যায়। সে বুঝতে পারে সোনা নিশ্চয়ই অনেক বড় একটা বিপদে পড়েছে। অন্যদিকে সোনার সাথে থাকা ছেলেগুলো সোনাকে রাস্তার ধারে ওই অবস্থায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এমনকি তার ফোনটাও রাস্তায় ফেলে দেয় যাতে তাদেরকে কেউ না ধরে ফেলতে পারে।





