সারা জীবন সবার অপমান অসম্মান সহ্য করেও অন্যের জন্যই ভেবে গিয়েছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। কখনো নিজের কথা চিন্তা করেনি। বিয়ে হওয়ার পর থেকেই স্বামী শ্বশুরবাড়ির সংসার-সন্তান এটাই হয়ে উঠেছে তার একমাত্র ধ্যান জ্ঞান। তারপরেও নিজের জীবনে সুখের মুখ দেখতে পারেনি দীপা।
বর্তমান গল্প অনুযায়ী, ভীষণ বিশ্রী একটা পরিস্থিতির মধ্যে আটকা পড়ে গিয়েছে দীপা। সে নিজের দুই মেয়েকেই সামনে থেকে দেখতে পেয়েছে কিন্তু এক মেয়েকে এখনো চিনতে পারেনি। আর এক মেয়ে অর্থাৎ সোনা তাকে এত বেশি ঘৃণা করে যে দীপা আর সেটা সহ্য করতে পারছে না। দীপা নিজের স্বামী এবং এক সন্তানকে এক অন্য নারীর হাতে তুলে দিয়েছে। অধিকার থাকা সত্ত্বেও সেটা দেখানোর চেষ্টা করেনি। তার পরেও তার জীবনে দুর্গতির শেষ নেই। একের পর এক সমস্যার সম্মুখীন হয়েই চলেছে সে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৩ নভেম্বর (Anurager Chowa Today Episode 13 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপার স্যার তাকে বলছে, “আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়েই থাকুন। আপনার ফুল ভালোলাগে আপনি ফুল নিয়েই থাকুন। ওটা নিয়েই আপনি কিছু একটা করার চেষ্টা করুন। সমস্ত ঝনঝাট থেকে একটু একটু করে নিজেকে বের করে আনুন।” এরপর তার স্যার এবং রেস্টুরেন্টের অন্যান্য কর্মচারীরা মিলে দীপার জন্য একটা দারুণ চমক উপহার দেয়। চারিদিক নানা রকমের ফুল দিয়ে সাজিয়ে দীপাকে চমকে দেয় আর দীপাও খুব খুশি হয়ে যায়।
দীপাকে অপমান করল জয়
এরপর সেখানে চলে আসে জয়। সে সারারাত মদ খেয়েছে। পাওনাদারদের চাপে পড়ে মানসিকভাবে কেমন যেন বিধ্বস্ত হয়ে পড়েছে সেই ছেলেটা। আবার নিজের খারাপ দিকগুলো বেরিয়ে পড়ছে জয়ের। হঠাৎ করে এসে আগু পিছু কিছু না ভেবে দীপার স্যার এবং দীপাকে একসাথে জড়িয়ে অনেক নোংরা নোংরা কথা বলে। দীপার চরিত্রের দাগ লাগানোর চেষ্টা করে যেটা মেনে নিতে পারে না দীপা। সে ভীষণ রেগে যায়।
আরও পড়ুন: হলো না শেষ রক্ষা! ঠাম্মির কাছে হাতেনাতে ধরা পড়ে গেল সুধা!
জয় নিজের বলা থামায় না। বাধ্য হয়ে জয়কে চড় মারে দীপা। এরপর জয় বাচ্চাদের মতন কান্নাকাটি করা শুরু করে দেয়। দীপা বুঝতে পারে জয় আর পেরে উঠছে না। পাঁচ বছর আগে গোটা সংসারের দায়িত্ব জয়ের কাঁধে চাপিয়ে ডাক্তারবাবু যেভাবে পালিয়ে গিয়েছিল তার খেসারত দিতে হচ্ছে জয়কে। নিজে একা সুখে থাকছে সূর্য। কিন্তু দেনায় ডুবে গিয়েছে জয়। এরপর উর্মি এসে জয়কে বাড়ি নিয়ে যায়।





