স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) চলছে ধুন্দুমার পর্ব। দীপা সোনা রুপাকে হারিয়ে কষ্ট পাচ্ছে। সূর্য দীপাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। সোনা, একেবারেই চায়না তার মা আবার তার আর তার বাবার মাঝখানে আসুক। তাই সেও নিজের মতন করে চেষ্টা করছে নিজের বাবা-মাকে আলাদা রাখার। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। দীপা এখনও অপেক্ষা করছে রুপার।
বর্তমান গল্প অনুযায়ী, সোনা, নিজের মাকে দেখে ফেলেছে। কিন্তু সে নিজের পরিচয় দীপাকে বলেনি। কারণ তার মা যদি একবার জানতে পারে সে সোনা তাহলে সে তাদের বাড়িতে চলে আসবে আর এই ভয়টাই প্রত্যেকদিন তাড়া করে বেড়াচ্ছে সোনাকে। এদিকে দীপার স্যারের মেয়ের দীপার রান্না ভীষণ পছন্দ হয়েছে। তার রান্না সে তৃপ্তি করে খায়। তাই দীপার প্রতি স্যারের ব্যবহার বদলে গিয়েছে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৩ অক্টোবর (Anurager Chowa Today Episode 13 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সূর্য নিজের বাড়িতে ফোন করেছে। ফোনটা ধরেছে তার ভাইয়ের ছেলে দীপ। বাচ্চা ছেলেটা অনেক কথাই বলে সূর্যকে। আবেগপ্রবণ হয়ে পড়ে সূর্য। সে তখন নিজের পরিচয় তার ভাইয়ের ছেলের কাছে প্রকাশ করে। দীপ যখন জানতে পারি তাকে ফোন করেছে তার জেঠু মনি তখন ভীষণ আনন্দ পায়। কিন্তু সেই মুহূর্তে সেখানে চলে আসে ঊর্মি। ফোনটা সে তার ছেলের কাছ থেকে নিয়ে নেয়।
এরপর সূর্য তাকে জিজ্ঞাসা করে, দীপা এখন কোথায় আছে। ঊর্মি কিছুই বলতে চায়না। কিন্তু সে যখন জানতে পারে সূর্য মুম্বাইতে আছে তখন ঊর্মি মুখ ফসকে দীপার মুম্বাইতে থাকার কথাটা বলে ফেলে। সূর্য যেটা জানতে চেয়েছিল সেটা সে জানতে পেরে যায়। আর তারপর বুঝে যায় তাকে ঠিক কি করতে হবে। সোনা, এই মুহূর্তে স্কুলে গেছে সে বাড়িতে নেই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সূর্য দীপাকে খুঁজতে সেখান থেকে বেরিয়ে যায়।
আরও পড়ুনঃ ধরা পড়ে গেলো সোনা, নিজের মা বাবাকে দূরে সরিয়ে রাখার প্ল্যান গেলো ভে’স্তে
এদিকে দীপা স্বপ্ন দেখে সেই রেস্টুরেন্টে চলে এসেছে সূর্য। বারবার চারিদিকে এভাবে সূর্যকে দেখতে থাকায় বেশ অবাক হয় দীপা। আবারও কেউ একজন দরজা ধাক্কা দেয় তখন সে দরজা খুলে দেখে সেখানে এসেছে তার স্যার। তার স্যার তাকে বলে, তার মেয়ে দীপার হাতে রান্না খেতে খুব ভালবাসে খুব তৃপ্তি করে খায়। তাই সে বাজার করে এনেছে দীপা যেন কিছু ভালো-মন্দ রান্না করে দেয়। দীপা তাতে রাজি হয়ে যায়।





