কঠিন পরিস্থিতির মুখোমুখি দীপা! সোনার মতন কু’সন্তানের জন্য সব হারালো সে!

স্টার জলসার (Star jalsha) দর্শকদের কাছে অতি পরিচিত এবং চর্চিত একটি ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি আর কতদিন পর্যন্ত চলবে সেটা এখনো জানা নেই। কারণ এখনো পর্যন্ত ধারাবাহিকের পর্ব শেষই হচ্ছে না। নতুন প্রোমো ভিডিও এসেছে ইতিমধ্যেই। যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ধারাবাহিকটি আরো আগামী দিনে এগোতে চলেছে। ধারাবাহিকটি দু’বছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। আগামী দিনে আরো কতদিন যে চলবে ধারাবাহিক তার ঠিক নেই।

ধারাবাহিকের গতকালের পর্বেই দেখানো হয়েছে বিপদের মুখে পড়ার পরে দীপা নিজের বুদ্ধি খাটিয়ে উর্মি, বীর এবং সোনাকে উদ্ধার করে। কিন্তু এই ঘটনার পর সোনা আবারো নিজের মাকে ভুল বোঝে। যা নিয়ে তৈরি হয় অশান্তি। সোনা নিজের মার সঙ্গে এমন বাজে ব্যবহার করছে যা দেখে বিরক্ত হয়ে উঠছেন দর্শকও। সোনা বারবার মনে করছে দীপা রুপাকে বেশি ভালোবাসে তাকে নয়। তার কারণে তাদের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে। আর দীপাকে এখন বাড়ির সকলেই ভুল বুঝছে সোনার জন্য।

Anurager Chowa, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode 15 September, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৫ সেপ্টেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৯ সেপ্টেম্বর (Anurager Chowa Today Episode 19 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সোনার এই অসুস্থতার জন্য এবং সোনার ব্যবহারের এই পরিবর্তনে বাড়ির সকলে মিলে দীপাকে দোষী সাব্যস্ত করছে। এমন কি সূর্য সোনার জন্য দীপাকে ভুল বুঝছে। আসলে রুপাকে হারানোর পর থেকে দীপার মানসিক অবস্থা একেবারেই ভালো নয়। এক মেয়েকে হারিয়ে তার কোল যেন একেবারেই খালি হয়ে গেছে। তাই রুপাকে খুঁজতে গিয়ে সোনার জন্য কম সময় দিচ্ছে দীপা। আর তাতেই সোনা মনে করছে তাকে তার মা একেবারে ভালোবাসে না। আর এই থেকে যত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আর সোনার প্রতি অবহেলা দেখে সূর্য, কাকিয়া, কাকা, তিস্তা সকলে ভুল বুঝছে দীপাকে।

দীপা সোনার কাছে যেতে চাইলে সূর্য তাকে বাধা দেয়। সে জানিয়ে দেয় যে সন্তানের ভালোটা বাবা-মাকেই দেখতে হবে। তাই রুপাকে হারিয়ে দীপার উচিত ছিল সোনাকে আঁকড়ে ধরা সোনার প্রতি আরো বেশি করে যত্নশীল হয়ে ওঠা। আর এই পরিস্থিতির জন্য একমাত্র দীপা দায়ী। সূর্য দীপাকে বারবার বোঝাতে থাকে রুপাকে হারিয়ে তারও বুকের ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু সে সোনার প্রতি অবহেলা করতে পারবে না। সোনার এই সময় সবথেকে বেশি দরকার মা-বাবাকে, আর সেখানে দীপা সোনার মায়ের কোন দায়িত্বই পালন করছে না।

অন্যদিকে সুস্থ হয়ে ওঠার পর দীপাকে দেখে সোনা আবারো দীপাকে দূরে ঠেলে দিতে থাকে। কিছুতেই সে মায়ের কাছে যেতে চায় না, মায়ের কথা শুনতে চায়না। দীপা বারবার বোঝানোর চেষ্টা করলেও দীপাকে ভুল বোঝে। এসব হওয়ার পরে সকলেই দিপাকে বলে দীপা যেন এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আউট হাউসে গিয়ে থাকে। সোনার কথা ভেবে দীপা সেখান থেকে চলে গিয়ে আউট হাউসে ওঠে। সেখানে গিয়ে হঠাৎই রুপার অবয়ব দেখতে পায় দীপা। রুপা তার মাকে বলে হিংস্রকুটি অর্থাৎ সোনার জন্য তার মা যদি প্রিয় খাবার তৈরি করে নিয়ে যায় তাহলে তার রাগ কমে যাবে। আসলে সবটাই তো তার মনের ভুল।

কিন্তু এত কিছুর পরেও দীপা পরের দিন সকালে উঠে সোনার পছন্দের খাবার নিয়ে যায়। বাড়িতে গিয়ে সোনার নাম ধরে ডাকতে থাকে বারবার করে। আর বলতে থাকে সোনার জন্য সে প্রিয় খাবার এনেছে সোনাকে ছেড়ে সে আর কোনদিন কখনো যাবে না। কিন্তু বাড়ির পরিস্থিতি অন্যরকম লাগে, সকলেই মুখ থমথমে। এরপরে কাকিয়া হঠাৎ বলে ওঠে সোনা এবং সূর্য আর কোনোদিনই ফিরবে না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথা জানতে পেরে দীপার আরো একবার আঘাত লাগে। কোথায় গেছে সূর্য এবং সোনা? সত্যি কি দীপার সাথে আর কোনদিনও দেখা হবে না তাদের?