এই দীপাবলিতেই সমস্ত সম্পর্ক ছি’ন্ন করে মুক্ত হল দীপা! সত্যের মুখোমুখি চারু!

যে সম্পর্কে কেবল কষ্ট দুঃখ আর য’ন্ত্রণা থাকে, সেই সম্পর্ক খুব বেশিদিন বয়ে নিয়ে যাওয়া যায় না। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) নায়ক এবং নায়িকার সম্পর্ক ঠিক এমনটাই। হাতেগোনা কয়েকটা দিন ছাড়া ধারাবাহিকের নায়িকা কখনোই শান্তি পায়নি। এত বড় পরিবারের বিয়ে হওয়ার পরেও অভাবে দিন কাটিয়েছে। স্বামীর কাছে প্রতিনিয়ত লা’ঞ্ছনা সহ্য করেছে।

আর তারপর যখন সে সর্বস্ব হারিয়ে নিজের পথ নিজে বেছে নিয়েছে তখনও তাকে প্রতিনিয়ত লড়াই করে এই সমাজে নিজেকে টিকিয়ে রাখতে হয়েছে। হঠাৎ করে সূর্যসেন গুপ্ত এসে আবারো দীপার জীবনের সমস্ত কিছু এলোমেলো করে দিয়েছে। যাকে ভালোবেসে দীপা নিজের জীবনের সমস্ত সুখ ত্যাগ করে একা থেকে গিয়েছে, সেই সূর্য এত বছর পরে এসে ও তাকে শুধুমাত্র অশান্তি উপহার দিয়েছে।

Anurager Chowa, Star jalsha, Bengali serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 1 November, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১ নভেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২ নভেম্বর (Anurager Chowa Today Episode 2 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা যে মন্ডপে পুজো করছিল সেখানে এসে উপস্থিত হয় সূর্য। সে নানা রকম ভাবে দীপাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভালো নেই, এই এতগুলো বছর দীপাকে ছেড়ে সে মোটেই ভালো ছিল না। তার ভালো থাকার জন্য দীপাকে প্রয়োজন। এত বছর পর আবার তারা মুখোমুখি হয়েছে তাই এইভাবে সে দীপাকে অগ্রাহ্য করে বা ছেড়ে অন্য কারো সাথে চলে যেতে পারবে না।

সূর্যকে ডিভোর্স দেবে দীপা

দীপা সূর্যকে বলে, “সোনা মানে ওলি আমাকে একেবারেই পছন্দ করে না। ও আর নিজের মাকে চায় না। ও এখন অন্য কাউকে চায়। আর ও তার সাথে ভালো থাকবে। আমাকে না হলেও ওর চলে যাবে বরং আমি না থাকলেই ও ভালো থাকবে। আপনাকে ডিভোর্স দিয়ে দেব আমি। আপনি আবার নতুন করে আপনার জীবন শুরু করুন।” এই সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় চারু। এই প্রথম সে সব সমস্ত সত্যিটার সম্মুখীন হয়।

সমস্ত সত্যের মুখোমুখি চারু

সব কিছু দেখে এবং শুনে রীতিমত অবাক হয়ে যায় চারু। ওদিকে চারু আর বাবা ফিরছে না বলে ভীষণ চিন্তায় পড়ে যায় সোনা। সে চারুকে ফোন করে কিন্তু চারু তাকে কিছুই বলে না। এরপর চারুর সামনেই দীপা তার ডাক্তার বাবুকে বলে, “অনেক হয়েছে ডাক্তার বাবু, এবার আপনি নিজেও মুক্ত হন আর আমাকেও মুক্তি দিন।” এই বলে দীপা সেখান থেকে চলে যায়। সূর্য পিছু ডাকলেও দীপা আর পিছন ফিরে দেখতে চায় না। চারু একেবারে অসহায় হয়ে পড়ে। জন্মদিনে সে এমন একটা উপহার পাবে, হয়তো কখনো কল্পনাও করতে পারেনি সে।