একমুঠো খাবারের জন্য এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে দীপা! চোখে জল আনবে ধারাবাহিকের আজকের পর্ব!

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি এই মুহূর্তে মেগা ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে পুরোনো। প্রায় ২ বছর ধরে টানা এই ধারাবাহিক পর্দায় চলে আসছে। টিআরপি তালিকাতেও অনেক ওঠাপড়া দেখেছে এই ধারাবাহিক। একসময় টিআরপি তালিকায় বেঙ্গল টপার হতো সপ্তাহের পর সপ্তাহ।

ধারাবাহিকের গতকালের পর্বেই দেখানো হয়েছে নতুন শহরে এসে খাবার খাবার টাকা টুকুও নেই দীপার কাছে। অনেক কষ্টে বাজে লোকদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এসেছে দীপা। সেই লোকগুলি তার সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়েছে। এক শহরে বারবার কাছাকাছি এসেও দূরে চলে যায় সূর্য দীপা। অন্যদিকে সূর্যও বুঝতে পারে তার আশে পাশে দীপা রয়েছে। নতুন শহরে অজানা অচেনা মানুষদের ফিরে নিজেকে একা অনুভব করতে থাকে দীপা। এরপর অনেক কষ্ট করে একটি বাচ্চাদের স্কুলে তাদের গান শুনিয়ে ৫০০ টাকা রোজগার করে দীপা। সেই টাকা দিয়ে প্রথমে জুতো কেনে এরপর খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে।

Anurager Chowa, Anurager Chowa Today Episode 24 September, Bengali serial, Bengali telivision, Star Jalsha, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর (Anurager Chowa Today Episode 24 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকে দীপা। তারপরে গিয়ে পৌঁছে একটি মন্দিরে। সেখানে গনেশ পুজো হচ্ছিল। সেখানেই একেবারে পুজোর প্রসাদ নিতে পৌঁছে যায়। কিন্তু দীপার এমনই ভাগ্য সেখানে সেই মুহূর্তে একজন গরিব বয়স্ক মহিলা এসে পৌঁছায়। তিনি হঠাৎ এই মন্দিরের সামনে এসে অসুস্থ হয়ে পড়েন। অনেকক্ষণ কিছু না খাবার কারণেই তারও শরীর অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু মন্দিরের প্রসাদ ততক্ষণে শেষ হয়ে গিয়েছে। এরপরে দীপা নিজের ভাগের প্রসাদটুকু দিয়ে দেয় ওই বয়স্ক মহিলাকে। তার শরীর বেশি অসুস্থ হলে কাছাকাছি কোথাও ওষুধের দোকান আছে কিনা জিজ্ঞাসা করায় সেখানকার লোক জানিয়ে দেয় পাশে একটি মেডিকেল ক্যাম্প রয়েছে। সেখানে দীপা নিয়ে যেতে পারে। ওদিকে আবার সেই একই মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা করতে পৌঁছায় সূর্য। সূর্যের মনে পড়ে যায় এরকম একটি মেডিকেল ক্যাম্পে দেখা হয়েছিল দীপার সঙ্গে। দীপা কিছুক্ষণ পরে ওই বয়স্ক মহিলাকে নিয়ে পৌঁছে মেডিকেল ক্যাম্পে। সূর্য এবং দীপা দুজনেই আবার অনুভব করতে থাকে তাদের কাছাকাছি থাকার মুহূর্ত। কিন্তু আবারও দেখা হয়না দুজনের।

খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দীপা

এরপরে দীপা ওই বয়স্ক মহিলাকে ডাক্তারের ক্যাম্পে রেখে চলে যায়। বেরিয়ে পরে আবারো খাবারের সন্ধানে এরপর দীপা গিয়ে পৌঁছায় একটি বাজারের মধ্যে সেখানে এক দোকানের লোক দিপাকে জল দেয়। কিন্তু জল দেওয়ার পেছনে যে ওই লোকটার খারাপ উদ্দেশ্য রয়েছে সেটা দীপা ধরতে পারে না। এরপর হঠাৎই দীপা মাথা ঘুরে পড়ে যায়, আসলে কাল থেকে না খাওয়া অবস্থায়। এরপর একজন মহিলা এবং তার সাথেই একজন ভদ্রলোক এগিয়ে আসে দীপাকে সাহায্য করতে। তারা সামনেই এক রেস্টুরেন্টে কাজ করে। তারাই দীপাকে তাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খেতে দেয়। অনেক্ষণ পর খাবার খেয়ে দীপা স্বস্তি পায়।

দেখা যায় ডাক্তারদের জন্য আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সূর্য। সেখানে উপস্থিত রয়েছে সোনাও। সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডাক্তারদের পুরস্কৃত করা হচ্ছে। সূর্য সেখানে পুরস্কার পাবে। অন্যদিকে দীপা একটা কাজের জন্য এদিক ওদিক ঘুরছে। আর সেই সময় ওই রেস্টুরেন্টে হাজির হয় রেস্টুরেন্টের মালিক। তিনি একজনকে সেই মুহূর্তে দেরি করে আসার জন্য কাজ থেকে বের করে দিচ্ছিলেন। তখনই দীপা ওই রেস্টুরেন্টের মালিকের সামনে গিয়ে হাজির হয় এবং তার কাছে সাহায্য চায়। এবার দেখার অপেক্ষা অজানা অচেনা শহরে তাকে সাহায্য করার জন্য ওই ব্যক্তি এগিয়ে আসে কিনা।