চুরির দায়ে গ্রেফতার দীপা! জয়ের শয়তা’নির শিকার নায়িকা! সূর্য পারবে তো তার স্ত্রীকে বাঁচাতে!

আরো একবার অন্যের কৃতকর্মের শাস্তি ভোগ করতে হচ্ছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপাকে। এর আগেও বহুবার কোনো কারণ ছাড়া নানা রকম ভাবে অপদস্ত হতে হয়েছে ধারাবাহিকের নায়িকাকে। এবারেও তার অন্যথা হলো না। প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সফলভাবে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। আর এই এতগুলো দিনের মধ্যে একদিনও ঠিকভাবে শান্তি পায়নি ধারাবাহিকের নায়িকা দীপা।

বর্তমান গল্প অনুযায়ী, দীপা এই মুহূর্তে প্রাণপণে চেষ্টা করে চলেছে ফুড ফেস্টিভ্যালে জয়ী হওয়ার। কারণ এখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে তারা একটা ছোট্ট মেয়ের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারবে। নিজের হাতে সমস্তটা আয়োজন করে দীপা। তার জীবনে যত কিছুই হয়ে যাক না কেন, অন্যের দুঃখ দেখে কখনো মুখ ফিরিয়ে নেয়নি সে। সব সময় সবার মঙ্গল করার চেষ্টা করেছে ধারাবাহিকের নায়িকা।

Anurager Chowa, Star jalsha, Bengali Serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode 24 November, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৪ নভেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৫ নভেম্বর (Anurager Chowa Today Episode 25 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা আর সূর্য একসাথে বসে কথা বলছে দেখে খুব রেগে যায় সোনা। এরপর সোনা আবারও দীপাকে দোষারোপ করা শুরু করলে দীপা তাকে বুঝিয়ে বলে সেই দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা তার দোষে হয়নি। সে কখনোই সোনাকে মারতে চায়নি। কিন্তু সোনা কিছুই বুঝতে চায় না আর অপমান করতে থাকে। এরপর দীপা সেখান থেকে চলে যায়। আর ডাক্তারবাবুকে বলে যায় সে যেন চারুর খেয়াল রাখে।

দীপার আই কার্ড সূর্যের কাছে

পরের দিন ইভেন্টে এসে উপস্থিত হয় শাক্য এবং তার রেস্টুরেন্ট-এর প্রত্যেকটি কর্মচারী। দীপা কিছুতেই নিজের আই কার্ড খুঁজে পায় না। সেটা না পেলে সে ঢুকতেও পারবে না ভিতরে। অনেক খোঁজাখুঁজির পর দীপা লক্ষ্য করে ডাক্তারবাবুর গলায় তার আই কার্ড ঝুলছে। ডাক্তারবাবুকে সেটা দেখাতেই সে বলে, আসলে তাদের দুজনের পদবী এক তাই সে আর নামটা খেয়াল করেনি। দীপা তারপর নিজের আই কার্ডটা ডাক্তারবাবুর গলা থেকে খুলে নেয়।

এরপর জয়ের কাছে একটা ফোন আসে। গুন্ডারা তাকে জানায় তার ছেলে দীপকে তারা তুলে নিয়েছে। জয় বুঝতে পারেনা কিভাবে এই পরিস্থিতি সামলাবে। সে তাড়াতাড়ি একটা হীরের হার চুরি করে নেয়। কিন্তু তখনই সবাই সজাগ হয়ে যায়। গোটা জায়গাটা পুলিশ ঘিরে ধরে। সুযোগ বুঝে দীপার ব্যাগে হারটা ঢুকিয়ে দেয় জয়। দীপার ব্যাগ থেকে পুলিশ এই সেটা উদ্ধার করে। সবাই ভাবে দীপা চুরি করেছে। তাই তাকে পুলিশ গ্রেফতার করে। সূর্য পাগলের মতন ছুটতে থাকে দীপার পেছনে। দীপা চিৎকার করে বলতে থাকে সে এই চুরিটা করেনি। জয় নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে।