এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে আড়াই বছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দা এটিকে থাকতে সক্ষম হয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এই ধারাবাহিকের নায়ক সূর্য এবং ধারাবাহিকের নায়িকা দীপা দর্শকদের কাছে খুব পছন্দের দুইজন চরিত্র। মাঝে কিছুটা ঝিমিয়ে পড়লেও যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান গল্প অনুযায়ী, জয়কে পাওনাদারেরা বলে তারা দীপকে কি’ডন্যাপ করেছে। এটা শুনে খুব ভয় পেয়ে যায় জয়। সে তাড়াতাড়ি টাকার জোগাড় করার জন্য একটা হীরের হার চুরি করে নেয়। কিন্তু সেখানে পুলিশ চলে আসায় ভয়েতে হারটা সে তার বউ দিদির ব্যাগে ঢুকিয়ে দেয়। পুলিশ দীপার ব্যাগ থেকে হারটা খুঁজে পায় এবং তাকে চোর ভেবে জেলে পুড়ে দেয়।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ নভেম্বর (Anurager Chowa Today Episode 26 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপাকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। সে চিৎকার করে কাঁদতে থাকে আর তার ডাক্তারবাবুকে বলতে থাকে সে এই চুরিটা করেনি। সূর্য দীপাকে সম্পূর্ণ বিশ্বাস করে। সেও খুব ভালো করেই জানে দীপা এমন একটা কাজ কখনোই করতে পারেনা। কিন্তু বাকিদের চোখে মুখে দীপার প্রতি তীব্র অবিশ্বাস ফুটে ওঠে। দীপাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়।
নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলো জয়
এদিকে জয় অদ্ভুতভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে চলে আসে আর তখনই তাকে বাঁচিয়ে নেয় কাকাই। জয় বলতে থাকে তার সবকিছু শেষ হয়ে গেল। বউ দিদিও জেলে চলে গেল। ঠিক তখনই সেখানে চলে আসে তার স্ত্রী এবং ছেলে। দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায় জয়। সে বুঝতে পারে পাওনাদারেরা মিথ্যা কথা বলেছিল তার থেকে টাকা আদায় করার জন্য।
আরও পড়ুনঃ মাকে নির্দোষ প্রমাণ করতে ঘর ছাড়ল জোনাকি! জমে গেল মিত্তির বাড়ির প্রথম পর্ব!
এদিকে কাকিয়া বারবার বলতে থাকে, দীপার রেস্টুরেন্টের অনেক টাকা দরকার ছিল ওই জন্য বোধহয় এরকমটা ঘটলো। কিন্তু দীপার মা সেই কথা তীব্র বিরোধিতা করে। সূর্য জেলে চলে যায় দীপার সাথে দেখা করতে। দীপা বলে, সে যেখানেই যায় সেখানে একটা অঘটন ঘটে। সূর্য বলে, যেভাবেই হোক সে দীপাকে নির্দোষ প্রমাণ করবে এবং এই জেল থেকে বের করবে। এদিকে গোটা বিষয়টা বউ দিদির কাঁধে চাপিয়ে নিশ্চিন্ত হয়ে যায় জয়।





