দীপাকে কাঠগড়ায় তুলে পালিয়ে গেল সূর্য! ভ’য়ংকর অসুস্থ হয়ে পড়ল দীপা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

সবাই স্বার্থপর। সবাই শুধু মাত্র নিজের স্বার্থ নিয়ে বাঁচতে জানে। ভালোবাসার কথা বলে শেষ পর্যন্ত পিছিয়ে আসে। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার এমনই স্বার্থপরের মতন ব্যবহার করল সূর্য। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় স্লট লিড করে বহাল তবিয়তে আড়াই বছরের বেশি সময় ধরে সম্প্রচার চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের সূর্য দীপা জুটি দর্শকদের অত্যন্ত প্রিয়।

বর্তমান গল্প অনুযায়ী, কয়েক বছর আগে আলাদা হয়ে গিয়েছিল নায়ক নায়িকা এবং তাদের দুই সন্তান তবে এইবার আবার সবকিছু ফিরে পাওয়ার পালা। সোনা রুপা সূর্য আর দীপা প্রত্যেকেই এখন একে অপরের অনেক কাছে। রুপা জানতে পেরেছে বাবার কথা আর শোনা জানতে পেরেছে মায়ের কথা। কিন্তু রুপা তার বাবাকে অপছন্দ করে, আর সোনা তার মাকে কোনদিনও দেখতেই চায় না। এমন একটা জটিল পরিস্থিতির তৈরি হয়েছে ধারাবাহিকের বর্তমান গল্পে।

Anurager Chowa, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 26 October, Bengali serial, Bengali television, Star Jalsha, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ অক্টোবর, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ অক্টোবর (Anurager Chowa Today Episode 26 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রুপার কাছে চলে আসে সোনা। কোন এক অজানা কারণে সোনা জয়ীর কাছে এসে শান্তি পায়। এই কংক্রিটের শহরে একমাত্র জয়ীকেই তার আপন বলে মনে হয়। জয়ী সোনাকে পেয়ে খুব খুশি। তার একটা বন্ধু আছে যে তার পাশে রয়েছে এটা ভেবে তার ভীষণ ভালো লাগছে। সোনা কিন্তু এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছে না। বারবার তার মনে হচ্ছে তার বাবা তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সেটা যে খুব একটা মিথ্যে সেটাও নয়। সূর্য সত্যিই দীপার সাথে দেখা করতে চাইছে।

রেস্টুরেন্টের বাইরে সূর্যকে দেখে অবাক হয়ে যায় চারু। শুধু তাই নয়, দীপা অসুস্থ এটা জানার পর সূর্য যেভাবে উত্তেজিত হয়ে পড়ে সেটা দেখে চমকে যায় চারু। সে কিছুতেই বুঝতে পারে না যে সূর্য ঠিক কি ভাবছে এবং কি করতে চাইছে। সূর্য সবটা সোনার থেকে আড়াল করতে চায় তাই সে বারবার চারুকে বলে দেয় চারু যেন কোনভাবেই সোনাকে না বলে যে তার বাবা বিগ বং-এ এসেছিল। সূর্যর এমন অদ্ভুত রহস্যজনক ব্যবহার আরো বেশি চিন্তায় ফেলে দেয় চারুকে।

অসুস্থ হয়ে পড়ল দীপা

অন্যদিকে দীপা স্বপ্ন দেখতে থাকে, সূর্য তার সামনে এসে তাকে সব কিছুর জন্য দোষারোপ করছে। সূর্যতাকে স্বার্থপর বলছে। সূর্য বলছে, দীপা নাকি কষ্ট সহ্য করতে হবে না বলে সবকিছু থেকে গা বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল। এসব শুনে সহ্য করতে পারে না দীপা। ঠিক সেই সময় সোনা এসে আবারো নিজের মায়ের প্রতি চ’রম ঘৃ’ণা প্রকাশ করে যার ফলে দীপার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখনই ঘুম ভেঙে যায় তার। স্যার এবং স্যারের মা দুজন মিলে তাকে সামলায়।