মাকে বাঁচাতে একি করল রুপা! কান্নায় ভে’ঙে পড়লো দীপা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দার সম্প্রচারিত অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকটি এই চ্যানেলের সব থেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে। আর মাত্র দুই তিনটে মাস গেলেই তিন বছরে পা দেবে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকের নায়িকা দীপা।

বর্তমান গল্প অনুযায়ী, এতদিন রুপা জানতো না তার মা ঠিক কোথায় রয়েছে। এইবার নিজের মায়ের মুখোমুখি হল সে। কিন্তু তার কপালটা বড়ই খারাপ। মাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারল না রুপা। আর তার অন্যতম বড় কারণ হলো মিশকা। সে রুপাকে বলে দেয়, দীপা যদি জানতে পারে তার বিষয় তাহলে সেই দীপাকে আর আস্ত রাখবে না। তাই ভয় পেয়ে রুপা আর কিছুই বলতে পারেনা।

Anurager Chowa, Star jalsha, Bengali serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 2 December, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২ ডিসেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৩ ডিসেম্বর (Anurager Chowa Today Episode 3 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রুপা অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে হাসপাতালের বিছানায়। সে মনে মনে ভাবতে থাকে, সবকিছু আগের মতন করতে গেলে আগে তাকে তার চোখের দৃষ্টি ফিরে পেতে হবে। তারপর সে তার মাকে সব কিছু বলবে। চোখে দেখতে পেলে সে তার মাকে আগলে রাখতে পারবে। যতক্ষণ না সে তার দৃষ্টি ফিরে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কাউকে কিছু বলবে না।

সবাই ঘর থেকে বেরিয়ে গেলে ডাক্তারের ছদ্মবেশ ধরে সেখানে এসে পৌঁছয় মিশকা। সে রুপাকে বলে, “সবকিছু শেষ করতে আমার কয়েক সেকেন্ড সময় লাগবে। সবাইকে শেষ করে আমি জেলে চলে যাব। কিছু যায় আসে না আমার। আমার মতন মানুষেরা বারবার ফিরে আসে। কিন্তু দীপারা ফেরেনা। তাই যদি মাকে সুস্থ দেখতে চাও তাহলে নিজের মুখ বন্ধ রাখো।” কথাগুলো শুনে আর কিছুই বলতে পারেনা রুপা।

মাকে তাড়িয়ে দিল রুপা

সূর্য নিজের মেয়ের কৃতকর্মের জন্য ভীষণ লজ্জিত। সোনাকে বাইরে নিয়ে গিয়ে সূর্য অনেক কিছু বলে। যদিও সোনা তার কিছুই বুঝতে পারে না। এদিকে রুপা যাতে বাড়ি ফিরে কিছু না বলতে পারে তাই তার পাপাকে ফোন করে মিশকা। এরপর ফোনটা দেওয়া হয় রুপাকে। সে আবারো রুপাকে বারণ করে দেয় আর সাবধান করে দেয়। যার ফল স্বরূপ রূপা সবার সামনে নিজের মাকে সেখান থেকে চলে যেতে বলে। সেটা দেখে দীপা খুব কষ্ট পায়।