দীপা আর একা নয়, তার জীবনে এল নতুন ভালোবাসা! কে এই ব্যক্তি?

প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য একটা অবলম্বনের প্রয়োজন হয়। একেক জন মানুষের কাছে সেই অবলম্বন হয়ে ওঠে হয় তার স্বামী নয় তার সন্তান। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে নিজের অবলম্বন নিজেই হয়ে ওঠে তারা। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা প্রথম থেকেই নিজের অবলম্বন হিসেবে নিজের মেয়েকে নির্বাচন করেছিল। কিন্তু সেই অবলম্বন ভাগ্যের ফেরে তার থেকে দূরে চলে যায়। এখন নিজের অবলম্বন নিজেই হয়ে উঠতে চাইছে সে।

বর্তমান গল্প অনুযায়ী, দীপা আর সূর্য আবারো মুখোমুখি হয়েছে। বহু বছর তারা একে অপরের থেকে আলাদা ছিল। আর তাদের আলাদা থাকার অন্যতম কারণ হয়ে উঠেছিল তাদের নিজের মেয়ের সোনা। কিন্তু এইবার সূর্য আর সোনার পরোয়া করেনি। দীপার কাছে ছুটে গিয়েছে সে। কিন্তু দীপা আর কোনরকম অশান্তি চায় না। চায়না কারও সংসার ভেঙে যাক। তাই সব কিছু ছেড়ে সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় দীপা।

Anurager Chowa, Star jalsha, Bengali serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 2 November, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২ নভেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৩ নভেম্বর (Anurager Chowa Today Episode 3 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা সূর্যকে বলে, সে যেন নিজেও মুক্ত হয় আর দীপাকেও যেন মুক্তি দেয়। সবটা শোনার পর নিজের মধ্যে থাকে না চারু। সে আর দীপা দুজনেই দুই দিকে অবচেতন মনে হাঁটতে থাকে। ভয়ংকর দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। কিন্তু মোক্ষম সময় তাদেরকে বাঁচিয়ে নেয় ঊর্মি আর সূর্য। চারুকে রক্ষা করে সূর্য আর নিজের দিদিকে রক্ষা করে ঊর্মি। এরপর দিদিকে নিজেদের বাড়িতে নিয়ে যায় সে।

নতুন করে সব শুরু করবে দীপা

দীপা কোন কিছুই ভালোভাবে বলতে চায় না। শুধু বলতে থাকে, “আমি কোন সম্পর্ক সামলে রাখতে পারি না। আমি যেখানেই যাই সব কিছু নষ্ট হয়ে যায়। কেউ আমাকে চায় না আর আমিও কাউকে ধরে রাখতে পারি না। চারু খুব ভালো মেয়ে। আমি ওর মনটা ভেঙে টুকরো টুকরো করে দিলাম। কিন্তু আমি এমনটা চাইনি। আমার ডাক্তার বাবুর সাথে দেখা করা ঠিক হয়নি।” তখন দীপার স্যার তাকে ফোন করে। ঊর্মি ফোনটা ধরে তাদের ঠিকানা দীপার স্যারকে দেয়।

দীপা সব সময় নিজেকে দোষারোপ করতে থাকে। তার স্যার তাকে বলে, “আপনাদের দেখা করাটা দরকার ছিল। আপনাদের সামনে সামনে কথা বলাটা দরকার ছিল। সেটা হয়ে গেছে। এখন আর আপনি ভাববেন না এই নিয়ে। আপনার যদি ফিরতে মন না চায়, ফিরবেন না। আপনাকে সব নতুন করে শুরু করতে হবে।” দীপা বলে সে আর কিছু হারাতে চাই না। দীপার স্যারও সেই সময় বলে ওঠে, সেও আর কাউকে হারাতে চায় না।