স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকের গল্প এখন অনেকটাই এগিয়ে গেছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী সোনার রুপা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সোনার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু তবে রুপাকে এখনো দেখা যায়নি। রুপার বড় চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই নিয়ে দর্শকের মনে নানান প্রশ্ন উঠেছে।
ধারাবাহিকের গতকালের পর্বেই দেখানো হয়েছে ইউটিউবে মায়ের ছোঁয়া চ্যানেলেটিতে হাত দুটো দেখে সন্দেহ হয় সূর্যর। এদিকে চারু বুঝতে পারে সেই মায়ের ছোঁয়া চ্যানেলে যে রান্না করে সে আর কেউ নয়, সে দীপা। দীপার বানানোর রেসিপি দেখে চারু সোনার জন্য রান্না করে আর মনে মনে দীপা কে ধন্যবাদ জানাতে থাকে। এদিকে সূর্যের মনের ভিতর তোলপাড় চলতে থাকে। কিন্তু কেন এরকম হচ্ছে সূর্য বুঝতে পারে না। আগের দিন নিজের মাকে মুম্বাই শহরে দেখে বাবার থেকে দূরে করতে চাইছে সোনা।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৪ অক্টোবর (Anurager Chowa Today Episode 4 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সোনার মন ভালো করতে চারু বাড়িতে ছোটখাটো একটি পার্টির আয়োজন করেছে। সেখানে দীপাকে সে আমন্ত্রণ করতে চায়। এই কারণে ওই রেস্টুরেন্টে গিয়ে দীপার সঙ্গে কথা বলে আসে। দীপা চারুকে কথা দেয় সে নিশ্চয়ই তার বাড়িতে যাবে। এরপর কথায় কথায় চারু জানায় সোনাকে সে জন্ম দেয়নি ঠিকই কিন্তু সোনাকে ছোট থেকে আগলে রেখেছে। এই কথা শুনে তো দীপা ভীষণ চমকে যায়। কিন্তু দীপা চারুকে কোন প্রশ্ন করতে পারেনা।
এদিকে দীপা বিগ বং এ ঘর পরিস্কারের কাজ করা সত্ত্বেও রান্না ঘরে ঢুকে রান্না করছে দেখে শাক্য স্যার ভীষণ রেগে যায় আর দীপাকে কথা শোনাতে থাকে। পাকামো করে দীপার হাত থেকে খুন্তি কেড়ে নিয়ে রান্না করতে গেলে গন্ডগোল করে বসে। এরই মধ্যে ওই রেস্টুরেন্টে এসে পৌঁছায় শাক্য স্যারের মা। দীপার সাথে তার পরিচয় হয়, এরপর দীপার হাতে বানানো রসগোল্লা খেয়ে তো এক্কেবারে মুগ্ধ হয়ে যান তিনি।
আরও পড়ুনঃ রুপার চরিত্রে জনপ্রিয় নায়িকা! চূড়ান্ত সিদ্ধান্ত জানাল চ্যানেল! কে আসছে এই চরিত্রে?
ওদিকে সোনা বাড়ি থেকে বেরিয়ে সম্ভবত দীপার সাথেই দেখা করতে যায়। কিন্তু চারুকে মিথ্যে বলে সে। চারু জিজ্ঞাসা করলে সোনা বলে সে তার বন্ধুদের সাথে যাচ্ছে এদিকে সূর্য সোনাকে জিহাসা করলে সে আরেক রকম কথা বলে, আর সোনার কথা শুনে তো সূর্যর চিন্তা হতে থাকে। কিন্তু সোনার জেদের কাছে সূর্যকে হার স্বীকার করতেই হয়। কিন্তু সোনা কি আসলেই দীপার সাথে দেখা করতে যাচ্ছে নাকি অন্য কোথাও সেটাই প্রশ্ন।





