মানুষ প্রশ্রয় পেতে থাকলে ধীরে ধীরে নিজের করা ভুলগুলোকে ঠিক বলে মনে করা শুরু করে। তখন আর তার কাছে ভুলগুলো ভুল বলে মনে হয় না। কারণ তারা সেই ভুলের জন্য শাস্তি পায় না। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার সাথে তার দেওর জয় যে অন্যায় করেছে সেটার শাস্তি না পেলে দীপাকে অসম্মান করা হয়। তাই এবার নিজের ভাইকে নিজের হাতেই শাস্তি দিলো সূর্য।
বর্তমান গল্প অনুযায়ী, জয় টাকার লোভে হার চুরি করে আর তারপর পুলিশের ভয়ে সেটা তার বউ দিদির ব্যাগে ঢুকিয়ে দেয়। যার ফলস্বরূপ ফেঁসে যায় দীপা। যদিও খুব বেশিদিন দীপাকে এই চোর বদনামের দায় বয়ে বেড়াতে হয়নি। দীপা সবার কাছ থেকে অপমান অসম্মান সহ্য করেও সত্যটা খুঁজে বের করেছে আর প্রমাণ করে দিয়েছে সে চুরি করেনি। নিজের ভাইয়ের কীর্তি দেখে প্রচন্ড রেগে গিয়েছে সূর্য।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৬ ডিসেম্বর (Anurager Chowa Today Episode 6 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা নির্দোষ এটা জানতে পেরে সবাই তার কাছে ছুটে এসেছে এবং তাকে নিয়ে হাসি মজা আনন্দ উৎসবে মেতে উঠেছে। দীপা অনেকদিন পর এত আনন্দ অনুষ্ঠান দেখে ভীষণ খুশি। তার জন্য সবাই এত ভাবে তাকে সবাই এত ভালবাসে এটা তার কাছে অনেক বড় ব্যাপার। সোনা রুপা সূর্য সেনগুপ্ত পরিবার প্রত্যেকেই হাজির হয়েছে সেখানে। সবার পাশাপাশি আরো দুজন মানুষ সেখানে উপস্থিত ছিল যাদেরকে কেউ দেখতে পায়নি। তাদের মধ্যে একজন হল জয় আর একজন হল মিশকা।
সবার সামনে জয়কে মারধর করল সূর্য
জয় হঠাৎ করেই সবার সামনে চলে আসে। সে নিজের বউ দিদির কাছে ক্ষমা চায়। জয় বলে, তার ভুল হয়ে গেছে। সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। মাথার ঠিক ছিল না তার। তার বউ দিদি কি একবার তাকে ক্ষমা করে দিতে পারে না! দীপার মন আস্তে আস্তে বলতে থাকে কিন্তু সূর্য জয়কে দেখে প্রচণ্ড রেগে যায়। তার ভাই তার স্ত্রীয়ের সাথে যেটা করেছে সেটা জঘন্য অপরাধ। এতদিন জয় পালিয়ে বেড়াচ্ছিল বলে, সূর্য তাকে কিছু বলতে পারেনি। তবে এইবার আর সে চুপ থাকল না।
আরও পড়ুনঃ রুপাকে কাছে পেয়ে আদরে ভরিয়ে দিল সূর্য দীপা! ফের এক হল সূর্য দীপার পরিবার!
সূর্য জয়ের কাছে এসে তাকে যা নয় তাই শোনায়। অনেক বকাবকি করার পর নিজের বেল্ট খুলে জয়কে মারতে থাকে। সবাই বারণ করে কিন্তু সূর্য থামতে চায় না শেষে দীপা এসে সূর্যকে শান্ত করে। কিন্তু সূর্য এত সহজে জয়কে ছেড়ে দেবে না। সে পুলিশের কাছে গিয়ে জয়কে ধরিয়ে দেয়। সূর্য আর কোনোভাবেই দীপার ওপার হওয়া কোন অন্যায় মেনে নেবে না। এতদিন এমন অনেক অন্যায় এসে মেনে নিয়েছে যা উচিত হয়নি তবে আর নয়।





