সব সময় বড়দের থেকে ছোটরা শেখে এই ধারণাটা ভুল। কিছু কিছু সময় ছোটরাও বড়দের ভুলগুলো ধরিয়ে দিতে পারে। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ঠিক এমনটাই হল। আড়াই বছর পেরিয়ে গেল স্টার জলসার বুকে রাজ করছে অনুরাগের ছোঁয়া। খুব কম সময়ের জন্যই এই স্লট হারা হতে দেখা গিয়েছে এই ধারাবাহিকটিকে।
বর্তমান গল্প অনুযায়ী, বহুদিন যাবত একে অপরের থেকে আলাদা ছিল একটা
গোটা পরিবার কিন্তু বর্তমানে সবাই সবার মুখোমুখি হয়েছে। শুধুমাত্র রুপা এখনো অব্দি, নিজের পরিচয় নিজের মায়ের কাছে প্রকাশ করতে পারেনি। এর মাঝেই সূর্য দীপার সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছে চারু। সে নিজের সর্বস্ব দিয়ে দিয়েছিল সূর্য আর ওলির জন্য। আজ দীপা ফিরে আসায় আবার নিঃস্ব হয়ে গিয়েছে চারু।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৭ নভেম্বর (Anurager Chowa Today Episode 7 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, চারু দীপার সাথে দেখা করতে আসে। সে তার বন্ধুকে বলে, “আমি কোনদিনও এস.এস-এর মনে জায়গা করতে পারিনি। কারণ তুমি সব সময় সেখানে ছিলে। আর তুমি সেখানে থাকবে। আমি চেষ্টা করেছি, ওই পরিবারের একজন সদস্য হয়ে ওঠার কিন্তু আমি পারিনি আর এখন তুমি চলে এসেছো। কোথায় আমার আর কোন জায়গা নেই। তুমি তো তোমার স্বামীকে এখনো ভালোবাসো তাহলে ফিরে আসছো না কেন?”
চারুকে কথা দিলো দীপা
দীপা বলে, “হ্যাঁ, আমি ভালোবাসি আর সারাজীবন বাসবো। তবে এই ভালোবাসা কাছে আসার নয়। বরং শুধুই দূরে যাওয়ার। আজ এতদূর আসার পর এত কিছু করার পর আমি সম্পূর্ণ একা। কাউকে আগলে আটকে রাখতে পারিনি। আমার দুহাত ফাঁকা। আমি নিঃস্ব। যা ছিল সব অতীত। আর আমি এভাবে মেনে নিয়েছি। এখন আমি সবকিছু থেকে অনেক দূরে। আমি এখন বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমার না বলা উচিত ছিল। বলিনি তাই সবার চাহিদা বেড়ে গেছে। তোমায় আমি কথা দিচ্ছি তোমাদের মাঝখানে আমি কোনদিনও আসবো না। আছে সব তোমার আর তোমারই থাকবে।” সব শুনে সেখান থেকে চলে যায় চারু।
আরও পড়ুন: জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিল সুধা! তেজ পারবে তো সুধাকে রক্ষা করতে?
সূর্যের ভুলগুলো ধরিয়ে দিল ঊর্মি
অন্যদিকে সূর্যের চেম্বারে এসে হাজির হয় ঊর্মি। সে সূর্যকে বলে, “আমি ভাবতাম আপনি হয়তো পৃথিবীর সব থেকে সেরা মানুষ। কিন্তু আমি ভুল ছিলাম। সেটা হলে আপনি আপনার ছোট ভাইয়ের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে এভাবে স্বার্থপরের মতন পালিয়ে আসতে পারতেন না। আমার দিদির হাত এতবার ছেড়ে দিতে পারতেন না। আপনি যা করছেন যেভাবে আছেন নিজের মতন করে থাকুন আমার কোন সমস্যা নেই। আমি শুধু এটুকুই বলতে চাই, আপনি আমার দিদির জীবন থেকে চলে যান। আপনি আর ওর সামনে গিয়ে দাঁড়াবেন না।” এই বলে সেখান থেকে চলে যায় ঊর্মি।





