কিছু কিছু বাবা মায়েরা তাদের সন্তানদের অহেতুক মিথ্যে জেদকে বেশি করে পাত্তা দিয়ে তাদেরকে আরো বেশি করে বিপথে চালনা করে। তখন তাদেরকে কেউ কড়াভাবে শাসন করলেই সেই মানুষটা সেই শিশুটির কাছে খারাপ হয়ে যায়। ঠিক যেমনভাবে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা খারাপ মানুষ হয়ে গিয়েছে তার নিজের সন্তান সোনার কাছে। এখন সেই খারাপ স্মৃতি মুছে দেওয়ার কোন উপায় পাচ্ছে না সূর্য।
বর্তমান গল্প অনুযায়ী, ফের এক জায়গায় এসে জড়ো হয়েছে সোনা রুপা সূর্য দীপা। কিন্তু আবার নতুন করে তাদের একসাথে মিলে সংসার শুরু করার কোন উপায় নেই। কারণ সোনা তার মাকে একটুও সহ্য করতে পারে না আর সে তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তার মা যদি তাদের সাথে থাকা শুরু করে তাহলে সোনা নিজেকে শেষ করে দেবে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৯ নভেম্বর (Anurager Chowa Today Episode 9 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, হাসপাতালে গিয়ে নিজের বাবার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করতে থাকে সোনা। যেটা দেখে একেবারেই সহ্য করতে পারে না দীপা। সে প্রচন্ড রেগে যায় তার মেয়ের উপর। রেগে গিয়ে সে বলে, “আজ আমরা দুজন মুখোমুখি হয়েছি সেটার জন্য তোমার বাবা দায়ী নয়। আমরা কেউ ইচ্ছাকৃতভাবে একে অপরের সামনে আসিনি। তোমার বাবা আমার বোনকে সুস্থ করে তুলেছেন আর তাই আমি একজন পেশেন্ট পার্টি হয়ে কথা বলতে এসেছি একজন ডাক্তারের সাথে।”
চারু বাইরে থেকে সবটাই শুনেছিল। সে বুঝতে পারছিল, এই পরিবারে যতই ঝামেলা অশান্তি হোক না কেন সে কোনদিনও তার বন্ধুর জায়গাটা নিজের করে নিতে পারবে না। তাই কথা শেষ হওয়ার আগেই চারু সেখান থেকে চলে যায়। আর তারপর সেখান থেকে বেরিয়ে যায় দীপা। সূর্য আর সোনা বাড়ি ফিরে আসে। সূর্য বুঝতে পারে সোনা এত সহজে এ বিষয়টাকে ছেড়ে দেবে না। বাড়ি ফিরতেই ঘটে আরেক বিপত্তি।
আরও পড়ুনঃ অজান্তেই সুধাকে বি’পদে ফেলল তেজ! ঠাম্মির কাছে হাতেনাতে ধরা পড়ল সবাই!
সব ছেড়ে চলে গেল চারু
সূর্য দেখে চারু নিজের ব্যাগ পত্র গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। সূর্য তাকে আটকানোর চেষ্টা করলেও চারু থামতে চায় না। এরপর সোনা এসে চারুকে অনেক করে থাকতে বলে। অনেক কথা বললেও চারুর মন সে গলাতে পারে না। চারু ঠিক করেই নিয়েছে সে আর থাকবে না। নিজের বন্ধুর সাথে সে এই প্রতিযোগিতায় নামতে পারবে না। চারু সেখান থেকে বেরিয়ে যায়। খুব কান্নাকাটি করতে থাকে সোনা। এখন সোনা আর তার বাবা সূর্য দুজনেই ভীষণ অসহায়।





