স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকে পুনরায় বিয়ে হতে চলেছে নায়িকা দীপার। এতদিন ধরে অনেক কষ্ট সহ্য করেছে ধারাবাহিকের নায়িকা। কখনো এতটুকু শান্তি পায়নি সে। সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিজের জীবনটাকে বিবর্ণ করে তুলেছে দীপা। এইবার সেই তার জীবনে লাগতে চলেছে নতুন রং। আলোয় ভরে উঠতে চলেছে তার গোটা জগত।
বর্তমান গল্প অনুযায়ী, অনেক দিন আগেই ধারাবাহিকের নায়িকা দীপাকে ছেড়ে চলে গিয়েছে নায়ক সূর্য। তারপর থেকে সমস্ত দায়িত্ব নিজেই বহন করে চলেছে সে। দুটো মেয়ের পড়াশুনা থেকে শুরু করে রুপার চিকিৎসা সবই তার ঘাড়ে। সূর্যের বাবা-মা অর্থাৎ নিজের প্রাক্তন শ্বশুর শাশুড়ির দায়িত্বও এখন তার উপর। নিজের জীবনের সমস্ত সুখ সখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিয়েছিল দীপা। কিন্তু রুপার ইচ্ছে রাখতে গিয়ে আবার দীপার জীবনে আসতে চলেছে নতুন মোড়।
বর্তমানে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে রুপা, তার শেষ ইচ্ছে তার মা অর্জুনকে বিয়ে করুক। এতদিন অবধি বিষয়টাকে এড়িয়ে গেলেও এখন আর সেটা করতে পারছে না দীপা। কারণ রুপা বারবার বলে চলেছে এটাই তার শেষ ইচ্ছে। নিজের মেয়ের অনেক শখ আহ্লাদ সে পূরণ করতে পারেনি অর্থের অভাবে। কিন্তু এমন অবস্থায় রুপাকে না বলতে পারছে না দীপা তাই সে রাজি হয়ে যায় অর্জুনকে বিয়ে করতে।
তাদের বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয় প্রবীর। এই বিয়ের কথা জানতে পেরে সেখানে চলে আসে দীপার বাবা ও সৎ মা। তারাও চায় দীপার বিয়ে হোক। মেয়েটা এবার একটু সুখে শান্তিতে থাকুক। দর্শকদের একাংশও এটাই চেয়েছিলেন। এইবার সেটাই হতে চলে। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। আর এখানেই দেখা গিয়েছে নতুন জীবন শুরু করছে দীপা। তবে লুকিয়ে লুকিয়ে নয়। সবার সামনে গোটা জলসা পরিবারকে সাক্ষী রেখে নতুন জীবনে পা রাখতে চলেছে তারা।
আরো পড়ুন: রুপার শেষ ইচ্ছে রাখতে অর্জুনকে বিয়ে করবে দীপা! ইরাকে বাঁচাতে তার মাথায় সিঁদুর তুলে দিলো সূর্য!
এই প্রোমোতে দেখা যায়, মন্দিরে ঠাকুরের সামনে দীপার মাথায় সিঁদুর তুলে দিচ্ছে অর্জুন। আনন্দের রঙে ছেয়ে গিয়েছে চারিদিক। এক সাথে পালন করা হচ্ছে অর্জুন দীপার বিয়ে এবং দোল উৎসব। অনুরাগের ছোঁয়ায় হাজির হয়েছে অন্যান্য ধারাবাহিকের নায়ক নায়িকারা। অর্থাৎ জলসা পরিবার। সবাই মিলে নাচে গানে আনন্দে মেতে উঠেছে। একে অপরের গালে আবির ছুঁয়ে দিচ্ছে। ধারাবাহিকের পর্দায় পালন করা হচ্ছে ভালোবাসার দোল।





