অবশেষে ফিরে এলো কিঞ্জল! তাকে নিজের মত ব্য’বহা’র করে শ্যামলীর চ’র’ম স’র্ব’না’শ করলো অরুণাভ!

বর্তমানে বাংলা বিনোদনের চ্যানেল গুলির মধ্যে যেগুলি দর্শকদের অত্যন্ত কাছের হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে জি বাংলা। এই চ্যানেলে যে ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে সেগুলির বেশির ভাগই টিআরপিতে সর্বাগ্রে অবস্থান করছে। এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় জমে উঠেছে এই চ্যানেলের নবাগত ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। এই ধারাবাহিকেরও টিআরপিতে প্রাপ্ত স্থান বেশ আকর্ষণীয়।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলী এখন ঢুকে পড়েছে পারিবারিক ব্যবসায়। আর সেখানে ঢুকতেই সে বুঝে গিয়েছে অনেক বড় গন্ডগোল পাকাচ্ছে এই পরিবারের দুইজন মানুষ। এই ব্যবসায় কারা কারা পিছন থেকে ক্ষতি করছে এবং কারা কারা ভালো চাইছে সবটাই বুঝে গিয়েছে শ্যামলী। তার থেকে কিছুই লুকানো সম্ভব হয়নি অনরুণাভ আর তৃষার পক্ষে। শ্যামলী সব জেনে চুপ করে বসে থাকার মেয়ে নয়।

ধারাবাহিকের শুরুর দিকে দর্শকরা কিঞ্জল চরিত্রটিকে বেশ পছন্দ করেছিলেন। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল উদয় প্রতাপ সিংকে। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে অন্যান্য কাজের জন্য তাকে এই ধারাবাহিকে আর দেখা যাচ্ছিল না। মাঝে তার ফেরত আসার খবর পাওয়া গেলেও পরবর্তীতে সেসব গুঞ্জনেই পরিণত হয়েছিল। কিন্তু এইবার আর গুঞ্জন নয়। এবার সত্যি করেই ধারাবাহিকে কামব্যাক করছেন কিঞ্জল।

যতদূর জানা যাচ্ছে, শ্যামলীর বুদ্ধির কাছে হার মানতে বাধ্য হবে অরুণাভ আর তৃষা। এত দিন ধরে তারা যে পরিমাণ ক্ষতি করে এসে সকলের সেই সব কিছুই ধরা পড়ে যাবে। তারা দুজনেই জোচ্চুরি করতে গিয়ে নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে। যার ফলে তাদেরকে এই পারিবারিক ব্যবসা থেকে বের করে দেওয়া হবে। আর এটা কিছুতেই মেনে নিতে পারবে না তারা। আর এই প্রতিশোধ নিতেই আবার একটা নোংরা চাল চলবে অরুণাভ।

এইবার তারা তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে কিঞ্জলকে। জানা যাচ্ছে কিঞ্জলকে খুঁজে পাবে অরুণাভ। সে তার ভাইকে অনিকেত আর শ্যামলীর নামে অনেক মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবে। তার মনে নায়ক নায়িকার নামে রাগ ঘৃণা এমন ভাবে ভরে দেবে যাতে পরবর্তী কাজটা কিঞ্জলই করে দেয়। খুব তাডাতাড়ি শ্যামলীর জীবনে আসতে চলেছে নতুন ঝড়।