সব সময় কারোর ওপর অন্যায় হতে থাকলে এবং অন্যায়কারীর শাস্তি না হলে সেই গল্প দেখতে পছন্দ করেন না দর্শক মহল। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) দীর্ঘদিন ধরে পীড়িত নায়িকা দীপা। এরপরেও কোনো প্রতিকার না হওয়ায় বেশ অসন্তুষ্ট দর্শক মহল।
বর্তমান গল্প অনুযায়ী, অনেক কিছু জেনে গিয়েছিল রুপা। বহুদিন ধরেই মিশকা ভেবে যাচ্ছিল কিভাবে এই মেয়েটাকে সূর্যের জীবন থেকে সরিয়ে ফেলা যায়। সুযোগ পেতেই তার সদ্ব্যবহার করে ফেলে সে। গাড়ির নিচে পিষে ফেলে রুপাকে। এমন একটি দৃশ্য মোটেই আশা করেননি ভক্তরা।
শুধু তাই নয়, শুরু থেকেই এত অন্যায় করার পরেও তেমন কোনো যথোপযুক্ত শাস্তি হয়নি মিশকার। উপরন্তু বহাল তবিয়তে পায়ের উপর পা তুলে রয়েছে সে। কিন্তু কোন দোষ না করেও সবার জন্য চিন্তা করেও কষ্ট পেয়ে যাচ্ছে দীপা। এতদিন অব্দি সবটাই মেনে নিচ্ছিল দর্শক তবে এইবার যেটা ঘটলো সেটা নোংরামি বই কিছুই নয় বলে মনে হয়েছে দর্শকদের।
এত বড় দোষ করার পর, একটি মেয়েকে খুনের চেষ্টা করার পরও এখনো অব্দি কোন শাস্তি হলো না মিশকার। অন্যদিকে চরম ব্যর্থ একজন বাবা হয়েও দীপার সামনে নির্লজ্জের মত মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে সূর্য। এই সপ্তাহে দিন দিন অসহ্যকর হয়ে উঠছে দর্শকদের কাছে।
ইতিমধ্যেই এক নম্বর স্থান থেকে নেমে গিয়েছে ধারাবাহিকের টিআরপি। প্রথম পাঁচ থেকেও সরে গিয়েছে এই মেগা। ধারাবাহিকের গল্প যে একেবারেই পছন্দ করছেন না ভক্তরা তা টিআরপির মধ্যে দিয়েই বুঝিয়ে দিচ্ছেন তারা। তারপরেও গল্পে আসছে না পরিবর্তন।





