রুপার পরিচয় জেনে গেল সূর্য! তাহলে কি এবার সে দীপার ওপর প্রতিশোধ নিচ্ছে! দীপাকে না বলে রুপাকে নিজের বাড়িতে রাখার দৃশ্য দেখে এমনটাই আঁচ করছে দর্শকরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। ধারাবাহিক শুরুর প্রথম থেকেই সূর্য দীপার জুটি অত্যন্ত পছন্দ করে দর্শক কিন্তু বর্তমানে তাদের দুই যমজ বোন সকল আকর্ষণ কেড়ে নিয়েছে। গল্পে দেখা গেছে সূর্য ওর বন্ধু মিশকার ভুল বোঝানোর জন্য তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। আর দুই মেয়ে দুজনের কাছে আলাদা থাকে। এখনো পর্যন্ত কেউ কারোর আসল পরিচয় জানতে পারেনি।

Rupa Surya Anurager Choea

তবে এবার দর্শকরা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সব সত্যি সামনে এসে মিশকার আসল রূপ সকলের সামনে আসুক। এছাড়া তাদের দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে আবার যেন তারা কাছাকাছি চলে আসে এমনটাই চাইছে দর্শক। সেই সঙ্গে দুই যমজ মেয়েকে নিয়ে তারা যেন সুখের সংসার করে সেই স্বপ্নও দেখছে সকলের। তবে আস্তে আস্তে গল্প যেদিকে এগিয়ে যাচ্ছে তাতে অনেকেরই মত বেশি দেরি নেই আর এই দিন দেখতে। এরই মধ্যে সম্প্রতি গল্পে দেখানো হয়েছে রুপার আসল পরিচয় জেনে গেছে সূর্য।

Dipa Anurager Chowa

সোনার শরীর খারাপ থাকার জন্য তাকে দীপার কাছে রেখে গেছে সূর্য আর সোনাকে খেয়াল রাখতে ব্যস্ত। সেই দেখে সোনার শিশু মনে প্রভাব পড়ছে সে ভাবছে তার মায়ের কাছে সে যেতে পারছে না। এমনকি সকলের সামনে সে নিজের মাকে মা বলেও ডাকতে পারছে না যেটা আরো বেশি কষ্টের হয়ে উঠছে দিনে দিনে। সেই অভিমান থেকেই সে কিছু না খেয়ে এমন কি টিফিন না নিয়ে স্কুলে চলে যায়। যাওয়ার পথে তার মামা তার হাতে কিছু টাকা দেয় এবং স্কুলে গিয়ে বাইরের জিনিস কিনে খায়। যার ফলে হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে।

Rupa Surya image Anurager Choea

যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন স্কুলে উপস্থিত ছিল সূর্য সে জানতে পারে রুপা অসুস্থ হয়েছে তাকে সাথে সাথে আগলে রাখে এবং সেই মুহূর্তে সে জানতে পারে যে রুপা দীপার মেয়ে। এমনকি সে এটাও জানে যে তার মা লাবণ্য সেনগুপ্ত এসে রুপার মায়ের এবং বাবার নাম লিখে গেছে রুপার স্কুলে সেখানে মায়ের জায়গায় দীপার নাম এবং বাবার জায়গায় সূর্যের নাম রয়েছে। এই সবকিছুই এখন সূর্যের কাছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু সবকিছু জানার পরেও সে রুপাকে আগলে আগলে রেখেছে এবং সঙ্গে করে বাড়ি নিয়ে গেছে। উল্টোদিকে দীপা পাগলের মত নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে।

Rupa Surya new image Anurager Choea

এই দেখে দর্শকরা একটাই প্রশ্ন তুলছে তাহলে কি এবার সূর্য দীপার ওপর ভুল বুঝে প্রতিশোধ তুলছে! এতদিন ধরে রুপার আসল পরিচয় তার কাছ থেকে লোকানোর জন্যই হয়তো রূপাকে নিজের কাছে রেখে দীপাকে কষ্ট দিতে চাইছে সূর্য। তবে কি পরবর্তী দিনে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আরও বেশি করে বাড়তে চলেছে! এই নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে সকলে। দর্শকরা ভাবছে তাহলে সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মেটার জায়গায় আবার একবার বেড়ে গেল। তাহলে কি তারা আর এক হবে না প্রশ্ন অনেকের। উল্টোদিকে দর্শকরা চাইছে তাদের একটা সুস্থ স্বাভাবিক সুন্দর সংসার দেখতে। তাই দর্শকদের আশা পূর্ণ করে নির্মাতারা যত তাড়াতাড়ি সম্ভব সূর্য দীপাকে এক করুক এমনটাই আবদার সকলের।